ঢাকা ১০:২৫ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
বাংলাসহ ৩৪ ভাষায় প্রচার হবে হজের খুতবার অনুবাদ দেশবাসীর কাছে দোয়া চাইলেন মির্জা আব্বাস, আগের চেয়ে সুস্থ আছেন ধর্ষণের পর শিশু রামিসাকে হত্যা, আসামির স্বীকারোক্তি পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে নেই বাধা ৭ বছরের মেয়ে যাদের কাছে নিরাপদ নয় তারা নরপিশাচ: আহমাদুল্লাহ ‘সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তি জাতির সঙ্গে প্রতারণার শামিল’ পদ্মার পাশাপাশি তিস্তা ব্যারাজেও হাত দেবে বিএনপি: প্রধানমন্ত্রী বহুল প্রতীক্ষিত পদ্মা ব্যারাজের কাজ শুরু হচ্ছে জুলাই মাসেই: পানি সম্পদ মন্ত্রী জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

‘সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তি জাতির সঙ্গে প্রতারণার শামিল’

নিজস্ব সংবাদ :

‘সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তি জাতির সঙ্গে প্রতারণার শামিল’

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে সিনিয়র সচিবসহ ১৫ জন কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে ফেরত নেওয়ার সরকারি সিদ্ধান্তকে ‘জাতির সঙ্গে প্রতারণার শামিল’ বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। একই সঙ্গে অধ্যাদেশে কোনো ত্রুটি বা ‘বাছবিচার’ থাকলে তা সংশোধন করে হলেও দ্রুত সুপ্রিম কোর্ট সচিবালয় পুনরায় চালুর আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (২০ মে) দুপুর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে মাহফুজ আলম এই প্রতিক্রিয়া জানান।

ফেসবুক পোস্টে সাবেক এই উপদেষ্টা লেখেন, সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তি জাতির সঙ্গে প্রতারণার শামিল। বিচার বিভাগ সংস্কার, মামলাজট নিরসন এবং বিচার বিভাগের কার্যকর স্বাধীনতা নিশ্চিতের জন্য আলাদা সচিবালয় জরুরি ছিল।

তিনি আরো লেখেন, অন্তর্বর্তী সরকারের প্রণীত অধ্যাদেশ নিয়ে যদি কোনো বাছবিচার বা আপত্তি থেকে থাকে, তবে সেটা সংশোধন করে হলেও সুপ্রিম কোর্ট সচিবালয় পুনরায় চালু করা উচিত।

এর আগে মঙ্গলবার (১৯ মে) সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে এই সচিবালয়ের সিনিয়র সচিবসহ ১৫ জন কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে ফেরত নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ অনুযায়ী বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের নিম্নবর্ণিত সদস্যদেরকে পরবর্তী উপযুক্ত পদে পদায়নের নিমিত্ত পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হলো।

প্রজ্ঞাপনে ছক করে কর্মকর্তাদের নাম, বিলুপ্ত সুপ্রিম কোর্ট সচিবালয়ের সাবেক পদ এবং সংযুক্ত পদ উল্লেখ করা হয়েছে। ২০২৫ সালের ১১ ডিসেম্বর সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করেন তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৬:৪৪:২৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
১৮ বার পড়া হয়েছে