ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
বগুড়ায় বিএনপির কার্যালয়ে আগুন ‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেব আমরা’: পশ্চিমবঙ্গের মন্ত্রী গোপালগঞ্জে ৭৪-এর মতো দুর্ভিক্ষ নেমে এসেছে: রাশেদ খাঁন আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ, বিএনপি নেতা বহিষ্কার এক বছর বিরতির পর ফের মাহফিলে ফিরছেন মিজানুর রহমান আজহারী শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত মোবাইল কোর্টের তথ্যদাতা সন্দেহে সাংবাদিকের ওপর হামলা, ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগ ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া কিছু নয়: চিফ প্রসিকিউটর গোপালগঞ্জে আ. লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

এক বছর বিরতির পর ফের মাহফিলে ফিরছেন মিজানুর রহমান আজহারী

নিজস্ব সংবাদ :

এক বছর বিরতির পর দেশের আট বিভাগে আবারও আউটডোর তাফসিরুল কুরআন মাহফিল আয়োজন করতে যাচ্ছেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী। শিগগিরই বিভাগীয় শহরগুলোতে এসব মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি।

বুধবার(২৫ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আজহারী জানান, এক বছর বিরতির পর আট বিভাগে আবারও তার আউটডোর তাফসিরুল কুরআন মাহফিলগুলো অনুষ্ঠিত হতে যাচ্ছে।

তিনি আরও বলেন, “আবহমান কাল ধরে ওয়াজ-মাহফিল আমাদের ধর্মীয় ও সামাজিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হিসেবে বিবেচিত হয়ে এসেছে। দ্বীনি এই আয়োজনগুলোকে সুন্দর ও সার্থক করে তুলতে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতা একান্ত কাম্য।”

উৎসবমুখর পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, “মাহফিলগুলোতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে— সুশৃঙ্খল উপস্থিতি, ধর্মীয় শিষ্টাচার বজায় রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক সহযোগিতা করা আমাদের সবার দায়িত্ব। কোনো ধরনের বিশৃঙ্খলা যেন কুরআনের এই পবিত্র আয়োজনের সৌন্দর্য ও উদ্দেশ্যকে ম্লান করে না দেয়। ”

মাহফিলগুলোর সার্থকতা প্রসঙ্গে তিনি বলেন, “পাশাপাশি আমাদের মনে রাখতে হবে মাহফিলগুলোর সার্থকতা কেবল বিপুল জনসমাগম কিংবা আয়োজনের ব্যাপকতায় নয়; বরং প্রকৃত সার্থকতা তখনই, যখন কুরআন ও সুন্নাহর সার্বজনীন বার্তাগুলো আমাদের চিন্তা, চরিত্র ও কর্মে প্রতিফলিত হবে। তাহলেই ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে, ইনশাআল্লাহ।”

সবশেষ তিনি বলেন, “কুরআনের ইউনিভার্সাল ম্যাসেজ আমাদেরকে সঠিক জীবন দর্শন শেখায়। চূড়ান্ত সফলতার পথ দেখায়। তাই, কুরআনের মাহফিল শুধু জনসমাগম নয়, হোক জীবন বদলের আয়োজন।ইনশাআল্লাহ, শীঘ্রই দেখা হচ্ছে আপনার প্রিয় শহরে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৮:২৯:২০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
১ বার পড়া হয়েছে