ঢাকা ০৪:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
মোবাইল কোর্টের তথ্যদাতা সন্দেহে সাংবাদিকের ওপর হামলা, ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগ ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া কিছু নয়: চিফ প্রসিকিউটর গোপালগঞ্জে আ. লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ অভিনেতা সোহেল খান মারা গেছেন খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের পর সংবাদ সম্মেলন স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, আহত ২০ ইসলামাবাদে হাফিজ উদ্দিন, অভ্যর্থনা জানালেন পাকিস্তানের স্পিকার নিউইয়র্কের প্রথম ফিলিস্তিনি নারী সিনেটর আবের কাওয়াস

মোবাইল কোর্টের তথ্যদাতা সন্দেহে সাংবাদিকের ওপর হামলা, ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগ

নিজস্ব সংবাদ :

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে অবৈধ সিলিকা বালুবাহী ট্রলি (ট্রাক) আটকের ঘটনায় মোবাইল কোর্টের তথ্যদাতা সন্দেহে সাহাদত ইসলাম (মামুন) নামে এক স্থানীয় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে।

এ সময় তাঁকে মারধর করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া এবং জোরপূর্বক ইয়াবা সেবন করিয়ে ভিডিও ধারণের মাধ্যমে ফাঁসানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক। এ ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে অভিযুক্ত করে মাধবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও থানা পুলিশের যৌথ অভিযানে মাধবপুর উপজেলার শাহপুর বাজার থেকে অবৈধ সিলিকা বালুবাহী দুটি ট্রলি (ট্রাক) আটক করা হয়। ওই অভিযানে সাংবাদিক মামুনের যোগসাজশ রয়েছে—এমন সন্দেহে কবির আলম (২৯) ও সোহেল মিয়ার (২৮) নেতৃত্বে একদল লোক শাহপুর নতুন বাজারের ওয়ালটন প্লাজার সামনে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা তাঁকে শাহপুর ছড়ারপাড় বাঁশতলায় নিয়ে লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহত করে। এ সময় তাঁর সঙ্গে থাকা মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। একপর্যায়ে হত্যার হুমকি দিয়ে জোরপূর্বক ইয়াবা ট্যাবলেট সেবন করিয়ে মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হয় এবং তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১১:৪৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
১৪ বার পড়া হয়েছে