ঢাকা ১১:০৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ফের দ্রুততম মানব হলেন ইমরানুর

নিজস্ব সংবাদ :

দেশ-বিদেশ নিউজ ডেস্ক: জাতীয় অ্যাথলেটিকসে ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতে দেশের দ্রুততম মানবের খেতাব ধরে রেখেছেন বাংলাদেশ নৌবাহিনীর ইমরানুর রহমান। রোববার ঢাকা জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া ৪৯তম জাতীয় অ্যাথলেটিকসের প্রথম দিনেই ১০০ মিটার স্প্রিন্টে নিজ ইভেন্টে শ্রেষ্ঠত্ব প্রমাণ করেন এই তারকা।

পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে বাংলাদেশ নৌবাহিনীর ইমরানুর রহমান যথারীতি সহজেই জিতেছেন। ঘড়ির কাঁটা ১০.৫৮ সেকেন্ড ছুঁতেই ফিনিশিং লাইন পার হন তিনি। এই ইভেন্টে ১০.৮৬ সেকেন্ড নিয়ে দ্বিতীয় হয়েছেন নৌবাহিনীরই মোহাম্মদ ইসমাইল। আর ১০.৯১ সেকেন্ড টাইমিং করে তৃতীয় হয়েছেন বাংলাদেশ বিমানবাহিনীর নাইম ইসলাম।

সর্বশেষ গত আগস্টে জাতীয় সামার অ্যাথলেটিকসে ১০.৬৪ সেকেন্ড নিয়ে প্রথম হয়েছিলেন ইমরানুর। সেই তুলনায় এবার তাঁর টাইমিংয়ে কিছুটা উন্নতি হয়েছে। ২০২২ সাল থেকে এ পর্যন্ত দেশের মাটিতে টানা ৭টি প্রতিযোগিতার মধ্যে ৬টিতে অংশ নিয়ে সব কটিই জিতেছেন ইমরানুর।

ইমরানুর রহমান গত আগস্টে সামার অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতেছিলেন ১০.৬১ সেকেন্ড সময় নিয়ে। রোববার তিনি সময় নিয়েছেন ১০.৫৮ সেকেন্ড। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক ট্র্যাকের পাশে দাঁড়িয়ে ছেলে ও মেয়েদের ১০০ মিটার স্প্রিন্ট উপভোগ করেন এবং দ্রুততম মানব ও মানবীকে তাৎক্ষণিকভাবে অভিনন্দন ও আগামীতে আরো ভালো করতে অনুপ্রাণিত করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১১:০৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
৮ বার পড়া হয়েছে