ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
বগুড়ায় বিএনপির কার্যালয়ে আগুন ‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেব আমরা’: পশ্চিমবঙ্গের মন্ত্রী গোপালগঞ্জে ৭৪-এর মতো দুর্ভিক্ষ নেমে এসেছে: রাশেদ খাঁন আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ, বিএনপি নেতা বহিষ্কার এক বছর বিরতির পর ফের মাহফিলে ফিরছেন মিজানুর রহমান আজহারী শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত মোবাইল কোর্টের তথ্যদাতা সন্দেহে সাংবাদিকের ওপর হামলা, ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগ ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া কিছু নয়: চিফ প্রসিকিউটর গোপালগঞ্জে আ. লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

নিজস্ব সংবাদ :

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুইটি শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইটি শিশুর বয়সই এক বছরেরও কম। বিগত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৭৩টি শিশু।

আজ সোমবার সকালে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)-এর কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য বিভাগ ও হাসপাতাল সূত্র জানায়, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একটি শিশুর মৃত্যু হয়। অপর শিশুটি মারা যায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে হাম উপসর্গ নিয়ে মারা গেছে ৩৭টি শিশু।

এর মধ্যে চারটি শিশুর শরীরে ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। বাকিরা হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে প্রায় ৩০০ রোগী চিকিৎসাধীন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি রয়েছে ৮০টি শিশু।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৫:০০:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
৭০ বার পড়া হয়েছে