News Title :
সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা ২৭ তারিখ চাঁদ দেখা গিয়েছে
রিমন হোসেন, সৌদি আরব: পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। আজ রোববার (১৭ মে) দেশটির আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সেই হিসাবে আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপন করবে সৌদি আরব।
সংযুক্ত আরব আমিরাতের সংবাদ মাধ্যম খালিজ টাইমস এ তথ্য জানিয়েছে।
এদিকে, সৌদি আরবের দুই মসজিদ-ভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দেশটির আকাশে চাঁদ দেখার তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, ‘‘সৌদি আরবের আকাশে আজ (রোববার) ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আজ রাতেই বরকতময় জিলহজ মাস শুরু হবে।
আগামী ২৭ মে (বুধবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।’’
ট্যাগস :




















