ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত নেতার বাড়িতে মিলল ৯৬ বস্তা সরকারি চাল

নিজস্ব সংবাদ :

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় স্থানীয় এক জামায়াত নেতার বাড়ি থেকে মজুত করা ৯৬ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে প্রশাসন। শনিবার (১৬ মে) বিকেলে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

উদ্ধার করা চালগুলো সুবর্ণচর উপজেলার ১ নম্বর চরজব্বার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির আবদুস সামাদ ওরফে সামাদ ডাক্তারের বাড়ি থেকে জব্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানায়, ইমানআলী বাজারসংলগ্ন সামাদ ডাক্তারের বাড়িতে দীর্ঘদিন ধরে সরকারি চাল মজুত করে রাখা হচ্ছিল। অভিযোগ রয়েছে, এসব চাল তিনি বেশি দামে বিক্রি করতেন। শনিবার সকালে স্থানীয় লোকজন তার বাড়িতে গিয়ে একটি কক্ষে সরকারি বস্তায় সংরক্ষিত প্রায় ৯৬ বস্তা চাল দেখতে পান।

খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিষয়টি উপজেলা প্রশাসন ও চরজব্বার থানাকে জানানো হলে দুপুরে ঘটনাস্থলে আসে পুলিশ।
অভিযোগের বিষয়ে আবদুস সামাদ জানান, চালগুলো তার ছোট ভাই ডেইলি শপের ডিলার কামালের। তিনি স্থানীয় বিভিন্ন মাদরাসা ও লক্ষ্মীপুরের রামগতি এলাকা থেকে চালগুলো কিনেছেন।

প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যাচ্ছেন বলেও জানান তিনি।

চরজব্বার ইউনিয়ন জামায়াতের আমির ওমর ফারুক বলেন, ‘রামগতির পোড়াগাছা ও আশপাশের কয়েকটি ইউনিয়নের বিভিন্ন মাদরাসার সরকারি বরাদ্দের চাল বৈধভাবে কিনেছেন আবদুস সামাদের ছোট ভাই কামাল। তবে কিছু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিষয়টিকে ‘অবৈধ চাল’ হিসেবে প্রচার করে প্রশাসনের কাছে ভুল তথ্য দিয়েছে। প্রশাসনের নিরপেক্ষ তদন্তে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।’

এ বিষয়ে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান জানান, উদ্ধার হওয়া সরকারি চালের পরিমাণ প্রায় ৩ টনের মতো।

চালগুলো প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি বৈধ কাগজপত্র দেখাতে পারলে চাল ফেরত দেওয়া হবে। অন্যথায় তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৮:৪১:০৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
১৩ বার পড়া হয়েছে