ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
রংপুরে এস এ পরিবহনের কুরিয়ার পার্সেলে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ১ ‌‘দেশের মানুষকে রক্ষা করতে হলে আ.লীগের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে’ স্মল হিথ সুইমিং পুল ও পার্ক হাউস নিয়ে কমিউনিটি সভা: অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান লন্ডনে বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলীর সঙ্গে প্রবাসী নেতাকর্মীদের মতবিনিময় লন্ডনে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের উদ্যোগে সভা বিসিএস ক্যাডার হলেন সংগীতশিল্পী মুগ্ধ ‘পৃথিবীকে তার সহনক্ষমতার সীমার বাইরে ঠেলে দেওয়া হচ্ছে’ রাস্তা ব্যবসার জন্য নয়, মানুষের চলাচলের জন্য: ডা. শফিকুর রহমান নরওয়ের বিপক্ষে এখনো জয় পায়নি ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত সরকারের

‘শার্লক হোমস’ খ্যাত ডেভিড বার্ক মারা গেছেন

নিজস্ব সংবাদ :

জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘শার্লক হোমস’-এ ড. ওয়াটসন চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া ব্রিটিশ অভিনেতা ডেভিড বার্ক মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

গত ১০ মে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা গেছে। শুক্রবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে তার প্রতিনিধিত্বকারী সংস্থা স্কট মার্শাল পার্টনার্স। তবে পরিবারের পক্ষ থেকে এখনো মৃত্যুর কারণ জানানো হয়নি।

১৯৩৪ সালের ১৫ মে জন্ম নেওয়া ডেভিড বার্ক অভিনয়ের প্রশিক্ষণ নেন লন্ডনের বিখ্যাত অভিনয় শিক্ষাপ্রতিষ্ঠান রয়্যাল একাডেমি অব ড্রামাটিক আর্ট থেকে।

পরে তিনি জাতীয় নাট্যশালার মঞ্চে ‘কিং লিয়ার’ নাটকে অভিনয় করেন। সেখানে তার সহশিল্পী ছিলেন অভিনেতা ইয়ান হলম।
দীর্ঘ অভিনয়জীবনে তিনি জনপ্রিয় ধারাবাহিক ‘মিডসোমার মার্ডার্স’-এও কাজ করেছেন। এ ছাড়া ‘রেইলি, এস অব স্পাইজ’, ‘দ্য ওম্যান ইন ব্ল্যাক’, ‘দ্য রাইভালস’, ‘বার্টি অ্যান্ড এলিজাবেথ’ এবং ‘দ্য ম্যান হু সো টুমরো’সহ একাধিক প্রযোজনায় দেখা গেছে তাকে।

আশির দশকে জেরেমি ব্রেটের সঙ্গে ‘শার্লক হোমস’ সিরিজের প্রথম মৌসুমে ড. ওয়াটসন চরিত্রে অভিনয় করেন ডেভিড বার্ক। পরে দ্বিতীয় সিজনে তার জায়গায় অভিনয় করেন এডওয়ার্ড হার্ডউইক।

জানা যায়, শুটিংয়ের কারণে পরিবার থেকে দীর্ঘ সময় দূরে থাকতে হওয়ায় তিনি মানসিকভাবে কষ্ট পেতেন। স্ত্রী ও সন্তানের থেকে দূরে থেকে কাজ করতে গিয়ে নিজেকে অপরাধী মনে হতো তার। এ কারণেই তিনি দ্বিতীয় সিজনে আর অভিনয় করেননি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৬:০১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
৫৪ বার পড়া হয়েছে