ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
​লেস্টারে বর্ণাঢ্য আয়োজনে ‘হোম কেয়ার’এর শুভ উদ্বোধন স্পেনে বাংলাদেশি শ্রমিকদের দীর্ঘ কর্মঘণ্টা: বাড়ছে অসন্তোষ , হস্তক্ষেপ কামনা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রবাসী আওয়ামী লীগ নেতাদের একসঙ্গে কাজের অঙ্গীকার স্পেনে শ্রমিকদের অভিযোগ ঘিরে উদ্বেগ, দূতাবাসের নজরদারির আহ্বান ‘আগামী নির্বাচনেও প্রবাসীরা পোস্টাল ব্যালটের আওতায় থাকবেন’ খামেনির জানাজায় অংশ নিতে ইরানে যাচ্ছেন স্পিকার মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড আমরা ব্রাজিলিয়ানরাও বাংলাদেশকে ভালোবাসি: আলিসন বেকার সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ‘ব্রাজিল একসময়ের পরাশক্তি দল, কিন্তু আজকাল তেমন কিছু শুনি না’

কারিনা কায়সার আর নেই

নিজস্ব সংবাদ :

লিভারসংক্রান্ত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে নেওয়ার পর আজ সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

খবরটি নিশ্চিত করেন তার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ।

তিনি বলেন, শুক্রবার (১৫ মে) দিবাগত রাত সাড়ে বারোটা-পৌনে একটার দিকে কারিনা মারা গেছেন। আমার আগামী রবিবার চেন্নাই যাবার কথা ছিল, কিন্তু এখন তো আর…!

লিভারসংক্রান্ত জটিলতায় কয়েকদিন ধরে সংকটাপন্ন ছিলেন কারিনা। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে।

পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়া হয়। সেখানে ভেলোরের খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে তার চিকিৎসা চলছিল। চিকিৎসকেরা প্রথমে তার ফুসফুসের চিকিৎসা শুরু করেছিলেন। এরপর লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতিও চলছিল।

পরিবার সূত্রে জানা যায়, প্রথমে জ্বরে আক্রান্ত হন কারিনা। পরে তার শরীরে সংক্রমণ ধরা পড়ে। একই সঙ্গে হেপাটাইটিস এ এবং ই-জনিত জটিলতায় তার লিভার ফেইলিউর দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং পরে লাইফ সাপোর্টে রাখা হয়।

কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেলেও সাম্প্রতিক সময়ে অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন কারিনা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রাণবন্ত উপস্থাপনা ও জীবনঘনিষ্ঠ কনটেন্ট তরুণ দর্শকদের কাছে তাকে জনপ্রিয় করে তোলে। পরে ওটিটি ও নাটকের জগতেও ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেন তিনি। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০১:৫৬:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
৪২ বার পড়া হয়েছে