ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
বগুড়ায় বিএনপির কার্যালয়ে আগুন ‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেব আমরা’: পশ্চিমবঙ্গের মন্ত্রী গোপালগঞ্জে ৭৪-এর মতো দুর্ভিক্ষ নেমে এসেছে: রাশেদ খাঁন আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ, বিএনপি নেতা বহিষ্কার এক বছর বিরতির পর ফের মাহফিলে ফিরছেন মিজানুর রহমান আজহারী শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত মোবাইল কোর্টের তথ্যদাতা সন্দেহে সাংবাদিকের ওপর হামলা, ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগ ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া কিছু নয়: চিফ প্রসিকিউটর গোপালগঞ্জে আ. লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ দিন ধরে পানি নেই, চরম ভোগান্তিতে রোগী ও স্বজনরা

নিজস্ব সংবাদ :

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত সোমবার (১১ মে) থেকে পানি সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে হাসপাতালের ভর্তি থাকা ৮৮ জন রোগী, তাদের স্বজন এবং বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা শত শত মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। টয়লেট ও বাথরুমে পানি না থাকায় পুরো হাসপাতাল এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে, যা রোগী ও স্বাস্থ্যকর্মীদের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের পানির কলগুলো থেকে এক ফোঁটা পানিও পড়ছে না। বাধ্য হয়ে ভর্তি রোগীর স্বজনরা দূরবর্তী খাল বা পুকুর থেকে বালতি ভরে পানি সংগ্রহ করছেন। অনেক রোগী ও স্বজন অভিযোগ করেছেন, দীর্ঘ চার দিন ধরে পানি না থাকায় তারা গোসল করতে পারছেন না এবং মলমূত্র ত্যাগের পর পরিষ্কার হতে গিয়ে অবর্ণনীয় কষ্টে পড়ছেন। অপরিচ্ছন্ন পরিবেশের কারণে রোগীরা আরও বেশি অসুস্থ হয়ে পড়ছেন বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রায় ৫৫ বছর আগে প্রতিষ্ঠার সময় স্থাপিত সাবমার্সিবল টিউবওয়েলটি এখন অকেজো হয়ে পড়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবুল খায়ের রাসেল জানান,”দীর্ঘদিন ধরেই টিউবওয়েলটিতে সমস্যা দেখা দিচ্ছিল। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে তিনবার মোটর পরিবর্তন করা হলেও প্রতিবারই তা পুড়ে যায়। বর্তমানে পরীক্ষায় দেখা গেছে, মাটির নিচে পানির স্তর (লেয়ার) পাওয়া যাচ্ছে না।

কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল সন্ধ্যায় টিউবওয়েলের পাইপ ওয়াশ করার কাজ শুরু হয়েছে। এতে যদি পানির সমাধান না হয়, তবে বিকল্প হিসেবে হাসপাতালের পুকুর থেকে অস্থায়ীভাবে বাথরুমে পানি সরবরাহের ব্যবস্থা করা হবে।

এদিকে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নতুন একটি গভীর নলকূপ স্থাপনের প্রয়োজনীয়তা উল্লেখ করে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে অবহিত করেছে। তবে নতুন নলকূপ স্থাপন না হওয়া পর্যন্ত এই মানবিক বিপর্যয় থেকে উত্তরণের কোনো স্থায়ী পথ দেখছেন না সুবিধাভোগীরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১০:২৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
৭৭ বার পড়া হয়েছে