ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে? প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন আশিক চৌধুরী ভুল প্রতিবেদনের জন্য সিপিডির দুঃখ প্রকাশ বর্ণাঢ‍্য আয়োজনে লন্ডনে কাকরদিয়া-তেরাতল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে-এর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ১৮ অক্টোবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির: আইনমন্ত্রী দীর্ঘ ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া

আইসিসির মাসসেরা ক্রিকেটার বাংলাদেশের নাহিদ রানা

নিজস্ব সংবাদ :

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ বল হাতে গতির ঝড় তুলেছিলেন বাংলাদেশের এই আলোচিত ফাস্ট বোলার। সেটির স্বীকৃতিস্বরূপ আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন নাহিদ।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের নাম ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ওমানের যতীন্দর সিং এবং সংযুক্ত আরব আমিরাতের অজয় কুমারকে পেছনে ফেলে সেরা হয়েছেন নাহিদ।

বাংলাদেশের চতুর্থ পুরুষ ক্রিকেটার হিসেবে আইসিসির মাসসেরা হলেন নাহিদ।

তার আগে এই পুরস্কার জিতেছেন মুশফিকুর রহিম (১ বার), সাকিব আল হাসান (২ বার) ও মেহেদী হাসান মিরাজ (১ বার)। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৮ উইকেট নিয়ে বাংলাদেশকে সিরিজ জেতাতে বড় ভূমিকা রাখেন নাহিদ।

বিশেষ এই স্বীকৃতির পর নাহিদ বলেছেন, ‘নিউজিল্যান্ডের মতো বিশ্বমানের দলের বিপক্ষে ভালো খেলে আইসিসির মাসসেরা হওয়া দারুণ অনুভূতি। দেশের মাটিতে এমন পারফরম্যান্স করায় সিরিজটা আরো বিশেষ হয়ে থাকবে।

আমার প্রতি দল ও সতীর্থদের সমর্থন ও বিশ্বাসের জন্য কৃতজ্ঞ। ভবিষ্যতেও দলের জয়ে অবদান রাখতে চাই। মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে নাহিদের পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। ১ উইকেট নিতে খরচ করেন ৬৫ রান। তবে দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান।

সেই ম্যাচে নিউজিল্যান্ড ব্যাটিং লাইন আপে ধস নামিয়ে ৩২ রানে নেন ৫ উইকেট। চট্টগ্রামে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে শিকার করে ২ উইকেট। নাহিদের দারুণ বোলিংয়ে বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ জেতে। সিরিজসেরার পুরস্কারও ওঠে তার হাতে। পুরো সিরিজে নাহিদের ৮ উইকেট এসেছে ১৬.৭৫ গড়ে; ইকোনমি রেট ছিল ৪.৪৬।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৬:৫২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
৫৯ বার পড়া হয়েছে