ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
বিশ্বকাপের পর বিয়ে করছেন রোনালদো-জর্জিনা দম্পত্তি শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের এ বছরই আমি দেশে ফিরব: ভারতীয় গণমাধ্যমকে শেখ হাসিনা নকআউটে রোনালদোদের প্রতিপক্ষ কারা ! আজমিরীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে জরাজীর্ণ ভবন, শঙ্কায় সন্তানদের স্কুলে পাঠাচ্ছেন না অভিভাবকরা ৫ দিনের সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান দীর্ঘ সংসারের ইতি টানলেন আলোচিত চিকিৎসক সুষমা রেজা ও কুশল এবার আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিলেন আলোচিত ঘানার সেই তান্ত্রিক রাজধানীতে সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে: পররাষ্ট্রমন্ত্রী

অভিযোগের প্রেক্ষিতে ‘কন্ট্রাক্ট ম্যারেজে’র সেন্সর বাতিল

নিজস্ব সংবাদ :

অভিযোগের প্রেক্ষিতে ‘কন্ট্রাক্ট ম্যারেজে’র সেন্সর বাতিল

অভিনেত্রী জেবা জান্নাতের লিখিত অভিযোগের প্রেক্ষিতে শেষ পর্যন্ত বাতিল করা হলো ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার সেন্সর সার্টিফিকেট। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) এক সিদ্ধান্তের মাধ্যমে সিনেমাটির মুক্তির পথ আপাতত রুদ্ধ হয়ে গেল।

বিএফডিসি সূত্রে জানা গেছে, সিনেমাটি প্রাথমিকভাবে কোনো ধরনের আপত্তি ছাড়াই সেন্সর ছাড়পত্র পেয়েছিল। তবে পরবর্তীতে অভিনেত্রী জেবা জান্নাত কর্তৃপক্ষের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

তার অভিযোগ ছিল, কাজ করার সময় তাকে জানানো হয়েছিল এটি একটি নাটক বা টেলিফিল্মের প্রজেক্ট। কিন্তু পরবর্তীতে তাকে না জানিয়েই সেটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে মুক্তির প্রক্রিয়া শুরু করা হয়, যা চুক্তির শর্তের সম্পূর্ণ লঙ্ঘন।

শুধু জেবা জান্নাতই নন, একই প্রকল্পের আরেক গুরুত্বপূর্ণ শিল্পী চিত্রনায়িকা মৌসুমীও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। তার ভাষ্যমতে, প্রজেক্টটি স্বল্পদৈর্ঘ্য নাটক বা টেলিফিল্ম হিসেবেই শুরু হয়েছিল। কিন্তু মাঝপথে প্রকল্পের ধরন পরিবর্তন করে বড় পর্দায় আনার চেষ্টা করা হয়, যা কাম্য নয়।

হাসান জাহাঙ্গীর পরিচালিত এবং অভিনীত এই প্রজেক্টে আরও অভিনয় করেছেন জেবা জান্নাত ও মৌসুমী। বর্তমান বিতর্ক ও সেন্সর বাতিল হওয়ার কারণে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এর ভবিষ্যৎ এবং মুক্তি এখন পুরোপুরি অনিশ্চিত হয়ে পড়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৫:২০:১৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
৫৬ বার পড়া হয়েছে