ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
অভিযোগের প্রেক্ষিতে ‘কন্ট্রাক্ট ম্যারেজে’র সেন্সর বাতিল কুরবানির পশুর চামড়ার নতুন দাম নির্ধারণ করল সরকার সিলেটে হাম ও হামের উপসর্গে নিয়ে ৩ শিশুর মৃত্যু এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০ জন: যাত্রী কল্যাণ সমিতি ‘টিকা নিয়ে দোষারোপ নয়, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করাই মূল অগ্রাধিকার’ ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন নিউইয়র্কের জ‍্যাকসন হাইটসে ৪০তম ফোবানার ১ম টাউন হল সভা অনুষ্ঠিত সংবাদপত্রের হারানো আস্থা ফিরিয়ে আনার আহ্বান ড. আসিফ মিজানের কোণঠাসা কিয়ার স্টারমার, এক দিনে ৩ মন্ত্রীর পদত্যাগ রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল বাংলাদেশি যুবকের, বাড়িতে চলছে মাতম

এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০ জন: যাত্রী কল্যাণ সমিতি

নিজস্ব সংবাদ :

এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০ জন: যাত্রী কল্যাণ সমিতি

চলতি বছরের এপ্রিল মাসে সারাদেশে ৫২৭টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ৫১০ জন নিহত ও ১২৬৮ জন আহত হয়েছেন। এ মাসে রেলপথে ৫৪টি দুর্ঘটনা ঘটেছে। এতে ৪৯ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। নৌ-পথে ৫টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪ জন। সড়ক, রেল ও নৌ-পথে সর্বমোট ৫৮৬টি দুর্ঘটনায় ৫৬৩ জন নিহত এবং ১২৭৯ জন আহত হয়েছেন।

আজ বুধবার সংবাদ মাধ্যমে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর পাঠানো দুর্ঘটনা প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে সংগঠনটি জানায়, তাদের দুর্ঘটনা মনিটরিং সেল গণমাধ্যম পর্যবেক্ষণ করে এ তথ্য পেয়েছে। প্রকৃত হতাহতের ঘটনা আরও বেশ কয়েকগুণ বাড়তে পারে। যা সংবাদপত্রে স্থান না পাওয়ায় তুলে আনা সম্ভব হয়নি।

জানা গেছে, এপ্রিল মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে চট্টগ্রাম বিভাগে, ১৩৫টি সড়ক দুর্ঘটনায় ১৩৭ জন নিহত ও ২৬৩ জন আহত হয়েছেন। সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে ময়মনসিংহ বিভাগে ১৭টি সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত ও ৬৪ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, সড়কে দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তির মধ্যে ৮ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, ১০৬ জন চালক, ৮২ জন পথচারী, ৪৭ জন পরিবহন শ্রমিক, ৮১ জন শিক্ষার্থী, ১২ জন শিক্ষক, ৬৩ জন নারী, ৫৪ জন শিশু, ৩ জন চিকিৎসক, ১ জন সাংবাদিক, ১ আইনজীবী এবং ৯ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর পরিচয় মিলেছে।

এদের মধ্যে নিহত হয়েছে- ১ জন পুলিশ সদস্য, ১ জন বিমানবাহিনী সদস্য, ২ জন বিজিবি সদস্য, ৩ জন চিকিৎসক, ৯৯ জন বিভিন্ন পরিবহনের চালক, ৮২ জন পথচারী, ৫২ জন নারী, ৪৭ জন শিশু, ৫৬ জন শিক্ষার্থী, ২৫ জন পরিবহন শ্রমিক, ৫ জন শিক্ষক, ১ আইনজীবী, ১ জন সাংবাদিক ও ৮ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৪:৫২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
৭ বার পড়া হয়েছে