ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
‘টিকা নিয়ে দোষারোপ নয়, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করাই মূল অগ্রাধিকার’ ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন নিউইয়র্কের জ‍্যাকসন হাইটসে ৪০তম ফোবানার ১ম টাউন হল সভা অনুষ্ঠিত সংবাদপত্রের হারানো আস্থা ফিরিয়ে আনার আহ্বান ড. আসিফ মিজানের কোণঠাসা কিয়ার স্টারমার, এক দিনে ৩ মন্ত্রীর পদত্যাগ রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল বাংলাদেশি যুবকের, বাড়িতে চলছে মাতম নাহিদ রানার আগুনঝরা বোলিং: পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয় বাংলাদেশের হবিগঞ্জে বাস চলাচল বন্ধ ঘোষণা, ভোগান্তিতে যাত্রীরা সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিমভাবে দ্রব্যের মূল্য বাড়ানো হচ্ছে: জামায়াত আমির সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, মুক্তিতে নেই বাধা

কোণঠাসা কিয়ার স্টারমার, এক দিনে ৩ মন্ত্রীর পদত্যাগ

নিজস্ব সংবাদ :

ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ওপর রাজনৈতিক চাপ আরো বেড়েছে। স্থানীয় নির্বাচনে লেবার পার্টির ভরাডুবির পর মঙ্গলবার তার মন্ত্রিসভা থেকে একে একে তিন মন্ত্রী পদত্যাগ করেছেন।

তারা হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী জেস ফিলিপস, ডিভল্যুশন, ফেইথ অ্যান্ড কমিউনিটিজ বিষয়ক মন্ত্রী মিয়াত্তা ফানবুলেহ এবং নারী ও কন্যাদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ ও ভিকটিমস বিষয়ক মন্ত্রী অ্যালেক্স ডেভিস জোন্স।

বার্তা সংস্থা সিএনএন বলছে, গত কয়েক ঘণ্টার মধ্যেই তারা পদত্যাগপত্র জমা দেন। যা স্টারমারের নেতৃত্ব নিয়ে লেবার পার্টির ভেতরে বাড়তে থাকা অসন্তোষকে আরো স্পষ্ট করেছে।

ব্রিটিশ পার্লামেন্টের তথ্য অনুযায়ী, মন্ত্রিসভা বা ক্যাবিনেট হলো সরকারের সবচেয়ে জ্যেষ্ঠ প্রায় ২০ জন মন্ত্রীর দল, যাদের প্রধানমন্ত্রী বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতিগত খাত পরিচালনার দায়িত্ব দেন। এর মধ্যে স্বাস্থ্য, পরিবহন, পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ও রয়েছে।

স্টারমারের মন্ত্রিসভার উল্লেখযোগ্য সদস্যদের মধ্যে রয়েছেন উপপ্রধানমন্ত্রী ডেভিড ল্যামি, অর্থমন্ত্রী র্যাচেল রিভস এবং পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার।

তবে সংকটের মধ্যেও কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী প্রকাশ্যে স্টারমারের প্রতি সমর্থন জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী জন হিলিসহ মন্ত্রিসভার একাধিক সদস্য সংবাদমাধ্যমে বক্তব্য ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে প্রধানমন্ত্রীর পাশে থাকার কথা জানিয়েছেন।

গত সপ্তাহের স্থানীয় নির্বাচনে লেবার পার্টির বড় পরাজয়ের পর থেকেই স্টারমারের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। ইতোমধ্যে দলটির বহু এমপি তার কাছে পদত্যাগের সময়সূচি ঘোষণার দাবি জানিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৮:৪০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
১৩ বার পড়া হয়েছে