ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
নাহিদ রানার আগুনঝরা বোলিং: পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয় বাংলাদেশের হবিগঞ্জে বাস চলাচল বন্ধ ঘোষণা, ভোগান্তিতে যাত্রীরা সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিমভাবে দ্রব্যের মূল্য বাড়ানো হচ্ছে: জামায়াত আমির সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, মুক্তিতে নেই বাধা ‘গত ১৭ বছর পুলিশকে পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে’ জাতীয় নির্বাচনে জামায়াতের খরচ সাড়ে ৪ কোটি টাকা ইরান যুদ্ধের ধাক্কায় চাপের মধ্যেই চীন সফরে ট্রাম্প ‘জুলাই গণ-অভ্যুত্থান যুগ যুগ ধরে বাঙালিদের অনুপ্রাণিত করবে’ ‌‘হামের টিকা কেন কেনা হয়নি তদন্তে কমিটি হবে’ বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না: পররাষ্ট্র উপদেষ্টা

‘গত ১৭ বছর পুলিশকে পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে’

নিজস্ব সংবাদ :

দীর্ঘ ১৭ বছরে পুলিশ বাহিনীকে একটি পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহারের কারণে জনবিচ্ছিন্নতা তৈরি হয়েছিল। সেখান থেকে আমরা ধীরে ধীরে আমাদের ভাবমূর্তি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছি। শৃঙ্খলাও ফিরে আসছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

আজ মঙ্গলবার ‘পুলিশ সপ্তাহ ২০২৬’ উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মো. আলী হোসেন ফকির বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের পুলিশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। যার ফলে আজকের এই সুসংগঠিত পুলিশ বাহিনী গড়ে উঠেছে।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরে পুলিশ বাহিনীকে একটি পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহারের কারণে জনবিচ্ছিন্নতা তৈরি হয়েছিল। সেখান থেকে আমরা ধীরে ধীরে আমাদের ভাবমূর্তি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছি।

শৃঙ্খলাও ফিরে আসছে। আইজিপি বলেন, পুলিশ বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, মাদক আমাদের যুবসমাজ ও জাতির ভবিষ্যতের জন্য একটি বড় চ্যালেঞ্জ।

তিনি বলেন, আমি এই পর্যায়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি দেশপ্রেমিক সেইসব পুলিশ সদস্যদের, যারা মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন।

এছাড়া শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সব পুলিশ সদস্যদের, যারা মানুষের কল্যাণে নিজেদের জীবন উৎসর্গ করেছেন।

তিনি আরো বলেন, বাংলাদেশ পুলিশ একটি ঐতিহ্যবাহী বৃহৎ বাহিনী। দেশের আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও অপরাধ দমনে প্রতিটি সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজকের পুরস্কারপ্রাপ্ত সদস্যরা তাদের সাহস, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে সেই ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছেন।

আইজিপি বলেন, ইতোমধ্যে যেসব পুলিশ সদস্য মাদক-সম্পৃক্ততার সঙ্গে জড়িত ছিলেন, তাদের আইনের আওতায় আনা হয়েছে।

পুরস্কারপ্রাপ্তি শুধু স্বীকৃতি নয়, এটি দায়িত্ববোধ, পেশাগত উৎকর্ষ ও নেতৃত্বের প্রতীক। এই অর্জনগুলো আমাদের আরও দায়িত্বশীল ও অনুপ্রাণিত করবে বলে আমি বিশ্বাস করি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৪:০৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
২ বার পড়া হয়েছে