ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
সহকারী হাই কমিশনারের সঙ্গে বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের মতবিনিময় সৌদি আরবে প্রচণ্ড গরমের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য কর্মঘন্টা ইংল্যান্ডের ‘কারি ক্যাপিটাল’ লেস্টার: টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় কোনো ধর্মই অন্যায় বা খারাপ কাজকে সমর্থন করে না: গয়েশ্বর চন্দ্র আ. লীগের তৎপরতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কঠিন পরিস্থিতির মধ্যেও ফুটবলাররা দারুণ খেলা উপহার দিয়েছে: ইরানি কোচ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ইসলাম ধর্ম গ্রহণ করলেন মার্কিন জনপ্রিয় অভিনেতা এস্পোসিতো সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সীতাকুণ্ডে সন্ত্রাসী হামলায় র‌্যাব সদস্য নিহত

নিজস্ব সংবাদ :

চট্টগ্রামের সীতাকুণ্ড থানার জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের হামলায় র‌্যাবের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় র‌্যাবের আরো তিন সদস্য আহত হয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ওই র‌্যাব কর্মকর্তার নাম মোতালেব।

তিনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হতে প্রেষণে র‌্যাবে ডিএডি (ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর) হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার সন্ধ্যা ছয়টার দিকে র‌্যাব-৭ চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান পরিচালনা করতে যায়। সেসময় স্থানীয় সন্ত্রাসীরা র‌্যাবের ওপর হামলা করে। এতে চারজন র‌্যাব সদস্য গুরুত্বর আহত হন।

তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোতালেবকে মৃত ঘোষণা করেন। অন্য তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সিরাজুল ইসলাম বলেন, জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‌্যাব কর্মকর্তা মোতালেব নিহত হয়েছেন।

এ ঘটনার পর জঙ্গল সলিমপুরে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতোয়েন করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১০:১৩:১৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
১০০ বার পড়া হয়েছে