ঢাকা ০১:১০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে? প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন আশিক চৌধুরী ভুল প্রতিবেদনের জন্য সিপিডির দুঃখ প্রকাশ বর্ণাঢ‍্য আয়োজনে লন্ডনে কাকরদিয়া-তেরাতল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে-এর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ১৮ অক্টোবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির: আইনমন্ত্রী দীর্ঘ ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া

ইংল্যান্ডের বার্মিংহামে বাংলাদেশ নারী ক্রিকেট দলের বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠিত

মোশেদ আহমদ, বার্মিংহাম (যুক্তরাজ্য) প্রতিনিধি : আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ অংশ নিতে ইংল্যান্ডে আগত বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সম্মানে যুক্তরাজ্যের বার্মিংহামে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য সংবর্ধনা ও ডিনার পার্টি।

বার্মিংহাম বাংলাদেশ সহকারী হাইকমিশন এবং স্থানীয় বাঙালি কমিউনিটির যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামোদী, কমিউনিটির নেতৃবৃন্দ, বিভিন্ন স্পোর্টস ক্লাবের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী নারী ক্রিকেটারদের উৎসাহ প্রদান ও তাদের অর্জনকে সম্মান জানানো।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল সুলতানা জ্যোতি সাংবাদিকদের উদ্দেশে বলেন,
“বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়েই আমরা মাঠে নামব, ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারি।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হামিদা খাতুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্মিংহামে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার সুজন দেবনাথ। তিনি তাঁর বক্তব্যে এ ধরনের আয়োজনের প্রশংসা করেন এবং বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিশ্বকাপে সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন সমাজসেবক, সাংবাদিক ও কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ। পুরো আয়োজনটি ছিল উৎসবমুখর পরিবেশে, যেখানে বাংলাদেশি খেলোয়াড়দের প্রতি ভালোবাসা ও সমর্থন প্রকাশ পায় স্পষ্টভাবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৬:২৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
২৪৯ বার পড়া হয়েছে