ঢাকা ০১:১০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে? প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন আশিক চৌধুরী ভুল প্রতিবেদনের জন্য সিপিডির দুঃখ প্রকাশ বর্ণাঢ‍্য আয়োজনে লন্ডনে কাকরদিয়া-তেরাতল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে-এর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ১৮ অক্টোবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির: আইনমন্ত্রী দীর্ঘ ৪৭ বছর পর যুক্তরাষ্ট্র থেকে মুক্তি পেল সিরিয়া

কঠিন পরিস্থিতির মধ্যেও ফুটবলাররা দারুণ খেলা উপহার দিয়েছে: ইরানি কোচ

নিজস্ব সংবাদ :

বিশ্বকাপ শুরু আগে থেকেই যুদ্ধের কারণে নানা ধকল সামলাতে হচ্ছে ইরান ফুটবল দলকে। সব কিছুকে মানিয়ে নিয়ে দারুণ শুরু করেছে মেহদি তোরাবিরা। কঠিন পরিস্থিতির মধ্যেও ফুটবলাররা দারুণ খেলা উপহার দিয়েছে বলে প্রশংসা করেছেন কোচ ইরানের হেডকোচ আমির ঘালেনোই।

সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী, দলের কয়েকজন কর্মকর্তা ও সাপোর্ট স্টাফরাও ভিসা সংক্রান্ত জটিলতায় পড়েছেন। এমনকি উইঙ্গার মেহদি তোরাবিকেও নতুন করে ভিসা জোগাড় করতে হয়েছে। এসব বিধি-নিষেধের ব্যাপক সমালোচনা করেছেন কোচ।

বেলজিয়ামের বিপক্ষে ড্রয়ের পর কোচ বলেন, ‘আমরাই এই বিশ্বকাপের সবচেয়ে নিপীড়িত দল।’

একই সঙ্গে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও খেলোয়াড়দের পারফরম্যান্সের প্রশংসা করে তিনি বলেন, ‘কঠিন পরিস্থিতির মধ্যেও ওরা দারুণ ফুটবল উপহার দিয়েছে।’

গোলরক্ষক বেইরানভান্দের বিশেষ প্রশংসা এবং ৭টি সেভ করে ইরানকে একটি মূল্যবান পয়েন্ট এনে দেওয়ায় তাকে ‘ইরানি ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা গোলরক্ষক’ বলে অভিহিত করেছেন কোচ গালেনোই। টিম মেলির কোচ জোর দিয়ে বলেন, ‘এই খেলোয়াড়রা তাদের সর্বস্ব দিয়ে খেলছে এবং মনপ্রাণ দিয়ে খেলছে।

ইতিহাস এবং ভবিষ্যৎ প্রজন্ম তাদের সর্বদা মনে রাখবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিয়াটলে মিসরের মুখোমুখি হবে ইরান। প্রথমবারের মতো নকআউট পর্বে উঠতে গেলে মহম্মদ সালাহদের হারাতে হবে আমির ঘালেনোইয়ের শিষ্যদের।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৫:০০:১২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
৩৭ বার পড়া হয়েছে