ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
সহকারী হাই কমিশনারের সঙ্গে বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের মতবিনিময় সৌদি আরবে প্রচণ্ড গরমের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য কর্মঘন্টা ইংল্যান্ডের ‘কারি ক্যাপিটাল’ লেস্টার: টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় কোনো ধর্মই অন্যায় বা খারাপ কাজকে সমর্থন করে না: গয়েশ্বর চন্দ্র আ. লীগের তৎপরতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কঠিন পরিস্থিতির মধ্যেও ফুটবলাররা দারুণ খেলা উপহার দিয়েছে: ইরানি কোচ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ইসলাম ধর্ম গ্রহণ করলেন মার্কিন জনপ্রিয় অভিনেতা এস্পোসিতো সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

নিজস্ব সংবাদ :

পাকিস্তানের উত্তর-পশ্চিম কাশ্মীর অঞ্চলে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে একজন নিহত হয়েছেন। এতে বেশ কয়েকটি ঘরবাড়ি ধসে পড়েছে। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্প কেন্দ্র (ইএমএসসি) এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

ইএমএসসি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে।

পাকিস্তানের আঞ্চলিক তথ্যমন্ত্রী গোলাম আব্বাস বলেন, পাকিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ গিলগিট-বালতিস্তানে বেশ কয়েকটি মাটির তৈরি ঘর ভেঙে পড়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের ফলে পাহাড় থেকে ভারী পাথর গড়িয়ে পড়ে বিভিন্ন সড়কে আঘাত হানে।

তিনি আরো বলেন, পাহাড়ি পাথরের আঘাতে কয়েকটি প্রবেশপথ বন্ধ হয়ে যায় এবং একটি প্রধান মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারি সংস্থাগুলো দ্রুত যন্ত্রপাতি পাঠিয়ে রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেছে।

মন্ত্রী জানান, সড়কে গড়িয়ে পড়া পাথরের আঘাতে একজনের মৃত্যু হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে এবং সংশ্লিষ্ট এলাকায় সতর্কতা জারি রাখা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৮:০০:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
১০২ বার পড়া হয়েছে