ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
সহকারী হাই কমিশনারের সঙ্গে বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের মতবিনিময় সৌদি আরবে প্রচণ্ড গরমের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য কর্মঘন্টা ইংল্যান্ডের ‘কারি ক্যাপিটাল’ লেস্টার: টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় কোনো ধর্মই অন্যায় বা খারাপ কাজকে সমর্থন করে না: গয়েশ্বর চন্দ্র আ. লীগের তৎপরতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কঠিন পরিস্থিতির মধ্যেও ফুটবলাররা দারুণ খেলা উপহার দিয়েছে: ইরানি কোচ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ইসলাম ধর্ম গ্রহণ করলেন মার্কিন জনপ্রিয় অভিনেতা এস্পোসিতো সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

‘নির্বাচন কমিশনও একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে’

নিজস্ব সংবাদ :

নির্বাচন কমিশন (ইসি) কোনো ধরনের চাপে নেই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, ‘দেশের সাধারণ মানুষের মতো নির্বাচন কমিশনও একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে।’

সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নির্বাচন কমিশনার আনোয়ারুল বলেন, ‘একটি কমিশনের জীবনে একবারই জাতীয় নির্বাচন করার সুযোগ থাকে।

কোনো কমিশনই পূর্ববর্তী কোনো নির্বাচনের অভিজ্ঞতা সরাসরি ব্যবহারের সুযোগ পায় না। নির্বাচনকে সামনে রেখে সব রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট পক্ষগুলো ইসিতে এসে নিজেদের অভিযোগ ও পরামর্শ জানাচ্ছেন। এতে কমিশন আরো সমৃদ্ধ হচ্ছে। তিনি বলেন, ‘কমিশন নিয়মিতভাবে ছোটখাটো সমস্যার সমাধান করে যাচ্ছে এবং এখন পর্যন্ত বড় কোনো সংকটের সম্মুখীন হয়নি।

বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘আপিল শুনানির পর এটি প্রতীয়মান হচ্ছে যে, আগামীতে একটি ভালো ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে। প্রার্থীরা শুনানিতে যেভাবে যুক্তিতর্ক ও নিজেদের অবস্থান তুলে ধরেছেন, ভোটের মাঠেও তারা সেই ধৈর্য ও ধারাবাহিকতা বজায় রাখবেন বলে কমিশন বিশ্বাস করে।’

সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন।

নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৬:০৯:৩১ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
৯৪ বার পড়া হয়েছে