ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
সহকারী হাই কমিশনারের সঙ্গে বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের মতবিনিময় সৌদি আরবে প্রচণ্ড গরমের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য কর্মঘন্টা ইংল্যান্ডের ‘কারি ক্যাপিটাল’ লেস্টার: টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় কোনো ধর্মই অন্যায় বা খারাপ কাজকে সমর্থন করে না: গয়েশ্বর চন্দ্র আ. লীগের তৎপরতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কঠিন পরিস্থিতির মধ্যেও ফুটবলাররা দারুণ খেলা উপহার দিয়েছে: ইরানি কোচ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ইসলাম ধর্ম গ্রহণ করলেন মার্কিন জনপ্রিয় অভিনেতা এস্পোসিতো সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

‌ ‌‌‌‌‌‘ঋণখেলাপি-দ্বৈত নাগরিকদের নির্বাচন করতে দিলে রাজপথে নামব’

নিজস্ব সংবাদ :

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের কোনোভাবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় দলটির অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, নির্বাচন কমিশনে পেশিশক্তির প্রদর্শনী চলছে। শুনানিতে অংশ নিতে একেকজন শত শত লোক নিয়ে যাচ্ছেন। কেউ কেউ আইনজীবীদের মহড়াও দিচ্ছেন।

তিনি আরো বলেন, যারা আগে সুযোগ পেয়ে এ দেশের সম্পদ লুট করে বিদেশে পাড়ি দিয়েছে, সম্পদ গড়েছে তারা এখন আবার দেশে এসে দ্বৈত নাগরিক হওয়া সত্ত্বেও জনপ্রতিনিধি হওয়ার পাঁয়তারা করছে। আমরা কোনোভাবেই এসব দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণ করতে দেব না।

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকের কেউ নির্বাচন করার সুযোগ পেলে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে নামার হুঁশিয়ারিও দিয়েছেন এনসিপির এ নেতা।

আসিফ মাহমুদ বলেন, এই নির্বাচন কমিশনকে কোনোভাবেই একটি দায়সারা নির্বাচন করার সুযোগ দেব না। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন এবং নির্বাচন পরিচালনা কমিটির আইনি সহায়তাবিষয়ক উপকমিটির প্রধান অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১০:১৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
৯৯ বার পড়া হয়েছে