ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
সহকারী হাই কমিশনারের সঙ্গে বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের মতবিনিময় সৌদি আরবে প্রচণ্ড গরমের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য কর্মঘন্টা ইংল্যান্ডের ‘কারি ক্যাপিটাল’ লেস্টার: টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় কোনো ধর্মই অন্যায় বা খারাপ কাজকে সমর্থন করে না: গয়েশ্বর চন্দ্র আ. লীগের তৎপরতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কঠিন পরিস্থিতির মধ্যেও ফুটবলাররা দারুণ খেলা উপহার দিয়েছে: ইরানি কোচ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ইসলাম ধর্ম গ্রহণ করলেন মার্কিন জনপ্রিয় অভিনেতা এস্পোসিতো সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

নারীকে বাদ দিয়ে দেশে গণতন্ত্র ঘটবে না: উপদেষ্টা শারমীন

নিজস্ব সংবাদ :

নারীদের বাদ দিয়ে দেশে কোনোদিন গণতন্ত্র ঘটবে না বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে গণভোটে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে দেশব্যাপী সচেতনতামূলক কার্যক্রম এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে কুইক রেসপন্স টিমের সূচনা অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।

শারমীন এস মুরশিদ বলেন, ‘৫১টি দলের ভেতরে ২৩টি দল নারীর অংশগ্রহণকে গুরুত্ব দেয়নি। নারীকে বাদ দিয়ে গণতন্ত্র এ দেশে ঘটবে না।’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারীদের নিরাপত্তা রক্ষায় কুইক রেসপন্স টিম কার্যকর ভূমিকা রাখবে জানিয়ে তিনি বলেন, ‘নারী ও শিশু মন্ত্রণালয় প্রথমবারের মতো কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রকল্প নিয়েছে। যার ফলে এই মন্ত্রণালয় সরাসরি গ্রামে পৌঁছাতে পারবে।’

গণতন্ত্র রক্ষায় সরকারের পাশাপাশি তরুণ প্রজন্মকেও একত্রে কাজ করার আহ্বান জানান এই উপদেষ্টা।

তিনি বলেন, ‘এই মন্ত্রণালয় ৫২ শতাংশ নারী ও শিশুর অবিভাবক হিসেবে কাজ করবে। তাদের রক্ষা, সুযোগ সুবিধা নিশ্চিত, ক্ষমতায়ন, শিক্ষা সবটাই এই মন্ত্রণালয়ের দায়িত্ব। কাঠামোগত দক্ষতা, জনবলের দক্ষতা সবকিছুর নিশ্চয়তা দেয়া হবে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৬:১৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
১০৪ বার পড়া হয়েছে