ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
সহকারী হাই কমিশনারের সঙ্গে বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের মতবিনিময় সৌদি আরবে প্রচণ্ড গরমের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য কর্মঘন্টা ইংল্যান্ডের ‘কারি ক্যাপিটাল’ লেস্টার: টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় কোনো ধর্মই অন্যায় বা খারাপ কাজকে সমর্থন করে না: গয়েশ্বর চন্দ্র আ. লীগের তৎপরতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কঠিন পরিস্থিতির মধ্যেও ফুটবলাররা দারুণ খেলা উপহার দিয়েছে: ইরানি কোচ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ইসলাম ধর্ম গ্রহণ করলেন মার্কিন জনপ্রিয় অভিনেতা এস্পোসিতো সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

ইরান সরকারকে ধন্যবাদ জানালেন ডোনাল্ড ট্রাম্প

নিজস্ব সংবাদ :

ইরান সরকারকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, ইরান যে শত শত রাজনৈতিক বন্দির ফাঁসি কার্যকর করা থেকে বিরত হয়েছে, সেটিকে তিনি সম্মান জানান।

শুক্রবার হোয়াইট হাউস ছাড়ার সময় সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘ইরান ৮০০ জনেরও বেশি মানুষের ফাঁসি বাতিল করেছে। তারা যে ফাঁসিগুলো বাতিল করেছে, সেটার প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে।

রিপাবলিকান এই প্রেসিডেন্ট নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমেও ইঙ্গিত দেন যে, ইরানে ৮০০ জনের বেশি মানুষকে ফাঁসি দেওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু এখন তা আর কার্যকর করা হবে না।

এপির ওয়াশিংটন প্রতিনিধি সাগার মেঘানি জানান, প্রেসিডেন্ট ট্রাম্প ইরান সরকারের প্রতি এই অস্বাভাবিক ধন্যবাদ জানিয়ে সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘ধন্যবাদ!’

এই মন্তব্য আসে এমন এক সময়ে, যখন ট্রাম্প কয়েক দিন ধরেই ইঙ্গিত দিচ্ছিলেন যে ইরানে ব্যাপক বিক্ষোভের সময় যদি সরকার গণহত্যা বা গণফাঁসি চালায়, তাহলে যুক্তরাষ্ট্র সামরিক হামলা চালাতে পারে। তবে বর্তমানে সেই বিক্ষোভ অনেকটাই স্তিমিত।

ট্রাম্পের কাছে বিশেষভাবে জানতে চাওয়া হয়, আরব ও ইসরায়েলি কর্মকর্তারা কি তাকে ইরানে হামলার চিন্তা থেকে সরে আসতে প্রভাবিত করেছেন।

জবাবে ট্রাম্প বলেন, ‘কেউ আমাকে রাজি করায়নি। আমি নিজেই নিজেকে রাজি করিয়েছি। তিনি আরো বলেন, ‘গতকাল ৮০০ জনেরও বেশি মানুষের ফাঁসি নির্ধারিত ছিল। তারা কাউকেই ফাঁসি দেয়নি। ফাঁসিগুলো বাতিল করেছে। এটা বড় প্রভাব ফেলেছে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৬:১৩:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
১০৩ বার পড়া হয়েছে