ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
সহকারী হাই কমিশনারের সঙ্গে বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের মতবিনিময় সৌদি আরবে প্রচণ্ড গরমের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য কর্মঘন্টা ইংল্যান্ডের ‘কারি ক্যাপিটাল’ লেস্টার: টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় কোনো ধর্মই অন্যায় বা খারাপ কাজকে সমর্থন করে না: গয়েশ্বর চন্দ্র আ. লীগের তৎপরতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কঠিন পরিস্থিতির মধ্যেও ফুটবলাররা দারুণ খেলা উপহার দিয়েছে: ইরানি কোচ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ইসলাম ধর্ম গ্রহণ করলেন মার্কিন জনপ্রিয় অভিনেতা এস্পোসিতো সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

দক্ষিণ আফ্রিকায় গুলিবিদ্ধ হয়ে নিহত ৭

নিজস্ব সংবাদ :

দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরের বাইরে একটি টাউনশিপে শনিবার ভোরে বন্দুকধারীদের হামলায় সাতজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি চাঁদাবাজির সঙ্গে সংশ্লিষ্ট বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ‘মারিকানা এলাকায় গোলাগুলির ঘটনায় সাতজন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী ও ছয়জন পুরুষ, যাদের বয়স ৩০ থেকে ৫০ বছরের মধ্যে।

হামলায় আরো তিনজন আহত হন। ঘটনাটি মধ্যরাতের কিছুক্ষণ পর ঘটে এবং পুলিশ বলছে, এটি এলাকায় চাঁদাবাজির সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে এবং এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। সন্দেহভাজনদের ধরতে অভিযান চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

আফ্রিকার সবচেয়ে শিল্পোন্নত দেশ দক্ষিণ আফ্রিকা দীর্ঘদিন ধরেই সংগঠিত অপরাধচক্রের কারণে সৃষ্ট অপরাধ ও দুর্নীতির সমস্যায় ভুগছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গত বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে প্রতিদিন গড়ে প্রায় ৬৩ জন মানুষ নিহত হয়েছেন। গত ডিসেম্বরে আলাদা দুটি গণগুলির ঘটনায় বন্দুকধারীরা একটি হোস্টেল ও একটি বারে হামলা চালায়। এসব হামলায় কয়েকজন শিশুসহ মোট ২৪ জন নিহত হন।

শনিবারের হামলাটি কেপটাউনের কেপ ফ্ল্যাটস এলাকায় ঘটে। এলাকাটি গ্যাং সহিংসতার জন্য কুখ্যাত। চলতি বছরের প্রথম নয় মাসেই সেখানে দুই হাজারের বেশি হত্যাকাণ্ড নথিভুক্ত হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৬:০৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
১০৫ বার পড়া হয়েছে