ঢাকা ০১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নার আর নেই অনেকটাই সুস্থতার পথে, শিগগিরই দেশে ফিরছেন মির্জা আব্বাস ইউকে এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা প্রামাণ্যচিত্র ‘মামুন: ইন প্রেইজ অফ শ্যাডোস’ ইরানে সামরিক অভিযান সমাপ্ত ঘোষণা করল যুক্তরাষ্ট্র অ্যাম্বুলেন্সকে পথ করে দিতে গাড়ির বহর থামালেন প্রধানমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক প্রকাশ কলকাতায় বুলডোজার নিয়ে মিছিলে নিষেধাজ্ঞা পুলিশের দেশে সব ধরনের টিকার বড় মজুদ রয়েছে, ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী ১৬ মে চাঁদপুর, ২৫ মে ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী

ভারতে গিয়ে পড়ল সিলেটে স্কুল অনুষ্ঠানের উড়ানো গ্যাস বেলুন

দেশ-বিদেশ নিউজ ডেস্ক : গত শুক্রবার (৯ জানুয়ারি) ও শনিবার গিলাছড়া দ্বীমুখী উচ্চ বিদ্যালয়ের ৬৫ বছর পূর্তি উদযাপন করা হয়। এ উপলক্ষে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাতে উড়ানো একটি গ্যাস বেলুন ভারতের আসাম রাজ্যের শিলচরে গিয়ে পড়ায় সেখানে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বেলুনটি উদ্ধার করে পুলিশ পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বেলুনটিতে স্কুলের জন্য অবদান রাখা তিনজনের ছবি লাগানো ছিল। তারা হলেন উজ্জ্বল আহমেদ, আব্দুল কাদির জিলা ও সালাউদ্দিন। জানা যায়, অনুষ্ঠান স্থল থেকে এক পর্যায়ে বেলুনটি দড়ি ছিঁড়ে গিয়ে ভারতের দিকে উড়ে চলে যায়।

এরপর রোববার (১১ জানুয়ারি) ভোরে ভারতের আসাম রাজ্যের শিলচর শহরের অদূরে মাসিমপুর সুবেদারবস্তি এলাকায় বেলুনটি পড়ে থাকতে দেখা যায়। মাসিমপুর এলাকায় কয়েকজন লোক গরু-মহিষ মাঠে ছাড়তে গিয়ে বিশালাকৃতির বেলুনটি দেখতে পান। পরে তারা বিষয়টি এলাকার ভিডিপি সম্পাদক সুমন দাসকে জানান। তিনি ঘটনাস্থলে গিয়ে স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) পার্থপ্রতীম দাস সেখানে ছুটে যান। পরে বেলুনটির ভেতরের গ্যাস বের করে সেটি এসএসপি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সাংবাদিক মঞ্জুর আহমদ জানান, মাসিমপুর এলাকায় ভারতীয় সেনাবাহিনী এবং বিএসএফের কাছাড়–মিজোরাম ফ্রন্টিয়ারের সদর দফতর থাকায় বেলুনটি নিয়ে শুরুতে আতঙ্ক তৈরি হয়।

প্রাথমিক পরীক্ষা–নিরীক্ষা শেষে কাছাড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সুব্রত সেন স্থানীয় সাংবাদিকদের জানান, বেলুনটিতে তিনটি ছবি রয়েছে এবং এটি একটি স্কুলের ৬৫ বছর পূর্তি উপলক্ষে উড়ানো হয়েছিল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৩:২১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
৭৮ বার পড়া হয়েছে