ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
এক্সে জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ তদন্তে ডিবি কিছু কিছু প্রার্থী ভোট চান না, শুধু আমার বিরুদ্ধে কথা বলছেন: মির্জা আব্বাস জানুয়ারিতে রেমিট্যান্স এলো ৩১৭ কোটি মার্কিন ডলার বিএনপির কেন্দ্রীয় নেতাসহ আরো ১৯ জনকে বহিষ্কার কোনো মার্কাকে ভোট দিলে বেহেশতে যাওয়া যায় না: মির্জা ফখরুল যুবকদের অংশগ্রহণে সেনাবাহিনীর রিজার্ভ ফোর্স দ্বিগুণ করা হবে: আসিফ মাহমুদ ‘আমেরিকা-ভারতের সঙ্গে গোপন বৈঠকে জামায়াত ইনসাফ বাস্তবায়ন করতে চায়’ ঢাকা উত্তর সিটির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা রাশিয়ার পরিবর্তে ভেনেজুয়েলা থেকে তেল কিনবে ভারত: ডোনাল্ড ট্রাম্প শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

পিকআপ ভ্যানে ট্রেনের ধাক্কা, দুই ভাইসহ প্রাণ গেল ৩ জনের

নিজস্ব সংবাদ :

পিকআপ ভ্যানে ট্রেনের ধাক্কা, দুই ভাইসহ প্রাণ গেল ৩ জনের

ফরিদপুরের বোয়ালমারীতে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যানের তিন শ্রমিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আপন দুই ভাই রয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছেন। গুরুতর আহতদের পাঁচজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে কালুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের বোয়ালমারী পৌরসদরের সোতাশি (ধলা হুজুরের বাড়ির নিকট) অরক্ষিত রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা জনতা জুটমিল থেকে কাজ শেষে প্রায় ১৫ জন শ্রমিক একটি পিকআপ ভ্যানে করে বোয়ালমারী পৌরসদরের দিকে যাচ্ছিলেন। ঠিক সেই সময় কালুখালী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী যাত্রীবাহী লোকাল ট্রেনটি অরক্ষিত সোতাশি রেলক্রসিং অতিক্রম করার সময় শ্রমিকবাহী পিকআপটিকে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে রেললাইনের পাশে ছিটকে পড়ে।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন শ্রমিক নিহত হন। নিহতরা হলেন— জনতা জুটমিলের শ্রমিক, ময়না ইউনিয়নের বিলকরাইল গ্রামের ছায়ফার মোল্যার দুই ছেলে মো. জব্বার মোল্যা, মো. মুছা মোল্যা এবং একই গ্রামের আবুল কালামের স্ত্রী জাহানারা বেগম।

এ ঘটনায় আহত ১০ জন শ্রমিককে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহত পাঁচজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অপর পাঁচজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা বিলায়েত হোসেন বলেন, ‘বাড়ির সামনেই দুর্ঘটনাটি ঘটে। দুপুরে খাবার খেতে বসেছিলাম, হঠাৎ বিকট শব্দ শুনে বাইরে গিয়ে দেখি ট্রেনের সঙ্গে জুটমিলের শ্রমিকদের পিকআপের সংঘর্ষ হয়েছে। তিনজন ঘটনাস্থলেই মারা যান, আহত নারী-পুরুষদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।’

ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান ও বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘কালুখালী থেকে ভাটিয়াপাড়াগামী লোকাল ট্রেনটি অরক্ষিত সোতাশি রেলক্রসিং এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৫:০৫:৫১ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
৩৩ বার পড়া হয়েছে