ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
সহকারী হাই কমিশনারের সঙ্গে বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের মতবিনিময় সৌদি আরবে প্রচণ্ড গরমের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য কর্মঘন্টা ইংল্যান্ডের ‘কারি ক্যাপিটাল’ লেস্টার: টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় কোনো ধর্মই অন্যায় বা খারাপ কাজকে সমর্থন করে না: গয়েশ্বর চন্দ্র আ. লীগের তৎপরতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কঠিন পরিস্থিতির মধ্যেও ফুটবলাররা দারুণ খেলা উপহার দিয়েছে: ইরানি কোচ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ইসলাম ধর্ম গ্রহণ করলেন মার্কিন জনপ্রিয় অভিনেতা এস্পোসিতো সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

একসঙ্গে এনসিপির ১২ নেতার পদত্যাগ

নিজস্ব সংবাদ :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বাগেরহাট সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক আলী হুসাইনসহ ১২ সদস্য পদত্যাগ করেছেন। রবিবার (১১ জানুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ পদত্যাগের ঘোষণা দেন নেতারা।

পদত্যাগ করা অন্য সদস্যরা হলেন যুগ্ম সমন্বয়ক কাজী মাহফুজুর রহমান, সদস্য আশিকুর রহমান সুমন, শেখ রাসেল, শেখ মিজানুর রহমান, মো. হাসান শেখ, মো. শহিদুল ইসলাম, শেখ জাহিদুল ইসলাম, শেখ নাবিল হোসেন, মো. জনি, মুনিয়া আক্তার জেনি, মো. রাতুল আহসান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক আলী হুসাইন পদত্যাগের ঘোষণা দেন।

এ সময় অন্য সদস্যরাও পদত্যাগের ঘোষণা দেন।

আলী হুসাইন বলেন, ‘আমি ২০২৫ সালের ৩ জুন থেকে জাতীয় নাগরিক পার্টির বাগেরহাট সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছি; কিন্তু ২৪-এর গণ-অভ্যুত্থানের যে অঙ্গীকার নিয়ে, নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জন্ম ও পথচলা—তার সঙ্গে বর্তমান প্রেক্ষাপট ও রাজনৈতিক সমীকরণে অসামঞ্জস্যতা পরিলক্ষিত হচ্ছে। যে অঙ্গীকার নিয়ে নতুন বন্দোবস্তের স্বপ্ন দেখেছিলাম তার ব্যত্যয় হওয়ায় আমার পক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে আর পথচলা সম্ভব নয়। আমার ব্যক্তি দর্শন এবং (এনসিপি) এর রাজনৈতিক দর্শন সাংঘর্ষিক হওয়ায় আমি আজ থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বাগেরহাট সদর উপজেলার প্রধান সমন্বয়কারী পদ হতে পদত্যাগ করছি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১০:৩২:৫৬ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
৯৮ বার পড়া হয়েছে