ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
এক্সে জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ তদন্তে ডিবি কিছু কিছু প্রার্থী ভোট চান না, শুধু আমার বিরুদ্ধে কথা বলছেন: মির্জা আব্বাস জানুয়ারিতে রেমিট্যান্স এলো ৩১৭ কোটি মার্কিন ডলার বিএনপির কেন্দ্রীয় নেতাসহ আরো ১৯ জনকে বহিষ্কার কোনো মার্কাকে ভোট দিলে বেহেশতে যাওয়া যায় না: মির্জা ফখরুল যুবকদের অংশগ্রহণে সেনাবাহিনীর রিজার্ভ ফোর্স দ্বিগুণ করা হবে: আসিফ মাহমুদ ‘আমেরিকা-ভারতের সঙ্গে গোপন বৈঠকে জামায়াত ইনসাফ বাস্তবায়ন করতে চায়’ ঢাকা উত্তর সিটির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা রাশিয়ার পরিবর্তে ভেনেজুয়েলা থেকে তেল কিনবে ভারত: ডোনাল্ড ট্রাম্প শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

এবার বিক্ষোভ নিয়ে মুখ খুললেন ইরানি প্রেসিডেন্ট

নিজস্ব সংবাদ :

এবার বিক্ষোভ নিয়ে মুখ খুললেন ইরানি প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান রবিবার বলেছেন, ‘দাঙ্গাকারীদের’ সমাজ অস্থিতিশীল করতে দেওয়া উচিত হবে না। টানা তিন রাত ধরে সরকারবিরোধী বিক্ষোভ তীব্র হওয়ার পর এটিই তার প্রথম মন্তব্য।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ক্ষোভ থেকে শুরু হওয়া ইরানের বিক্ষোভ দুই সপ্তাহ ধরে চলছে এবং ১৯৭৯ সালের বিপ্লবের পর প্রতিষ্ঠিত ধর্মতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধেও এটি একটি আন্দোলনে রূপ নিয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে রবিবার দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, ‘প্রতিবাদ করা জনগণের অধিকার’।

তবে তিনি বিক্ষোভে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মদদে থাকা বলে অভিযোগ করা ‘দাঙ্গাকারীদের’ সঙ্গে দেশের ভয়াবহ অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে জনঅসন্তোষের মধ্যে পার্থক্য টানেন।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে তিনি বলেন, ‘ইরানের জনগণের উচিত দাঙ্গাকারীদের সমাজ অস্থিতিশীল করতে না দেওয়া। জনগণের বিশ্বাস রাখা উচিত যে আমরা (সরকার) ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে চাই। পেজেশকিয়ান ইরানিদের আহ্বান জানান, ‘একত্রিত হন এবং এই লোকদের রাস্তায় দাঙ্গা করতে দেবেন না।

তিনি বলেন, ‘মানুষের কোনো উদ্বেগ থাকলে আমরা তা শুনব। শোনা এবং সমস্যা সমাধান করা আমাদের দায়িত্ব। তবে আমাদের সর্বোচ্চ দায়িত্ব হলো দাঙ্গাকারীদের এসে সমাজ অস্থিতিশীল করতে না দেওয়া।’

সাম্প্রতিক দিনে দেশজুড়ে বড় জমায়েত হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করেছে, নিরাপত্তা বাহিনীর প্রাণঘাতী দমনাভিযান আড়াল করতেই ইন্টারনেট বন্ধ রাখা হচ্ছে। এমন পরিস্থিতিতেও বিক্ষোভকারীরা সরকারবিরোধী স্লোগান দিচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১০:২৫:০০ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
৩৩ বার পড়া হয়েছে