ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
সহকারী হাই কমিশনারের সঙ্গে বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের মতবিনিময় সৌদি আরবে প্রচণ্ড গরমের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য কর্মঘন্টা ইংল্যান্ডের ‘কারি ক্যাপিটাল’ লেস্টার: টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় কোনো ধর্মই অন্যায় বা খারাপ কাজকে সমর্থন করে না: গয়েশ্বর চন্দ্র আ. লীগের তৎপরতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কঠিন পরিস্থিতির মধ্যেও ফুটবলাররা দারুণ খেলা উপহার দিয়েছে: ইরানি কোচ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ইসলাম ধর্ম গ্রহণ করলেন মার্কিন জনপ্রিয় অভিনেতা এস্পোসিতো সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

যারা ভোটকেন্দ্র দখল করতে আসবে তাদের প্রতিহত করবেন: হাসনাত

নিজস্ব সংবাদ :

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘এবার আপনারা ভোটকেন্দ্র পাহারা দেবেন। ভোটকেন্দ্র দখল করতে এলে তাদের প্রতিহত করবেন। এবার আমরা টাকার কাছে বিক্রি হবো না। যে টাকা নিয়ে আসবে তাদের আমরা প্রত্যাখ্যান করব।

আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লা দেবীদ্বার পৌরসভার ভোষনা এলাকায় ভারতীয় আগ্রাসনবিরোধী পথযাত্রায় অংশ হিসেবে গ্রামবাসীর সঙ্গে একটি উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘বিএনপি-জামায়াতসহ যারা ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল আছে, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, ভারতের আগ্রাসন বিরোধিতায় যারা শহীদ হয়েছেন, সর্বশেষ শহীদ ওসমান হাদির কাছে আমাদের কমিটমেন্ট রয়েছে। আমরা এই দেশটাকে আর ভারতের গোলাম হতে দেব না। বিএনপি-জামায়াতসহ যারা রক্ত দিয়েছে তাদের দায় আমাদের আছে।

দল যেহেতু রক্তের দায় নিতে ভুলে যাচ্ছে আমরা এই দায় এড়াতে পারি না। আমরা হয়তো এনসিপির রাজনীতি করি, কিন্তু যারা ফ্যাসিবাদ বিরোধিতায় এক ফোঁটা রক্ত রাজপথে দিয়েছে তারা আমার ভাই। সে যে দলই করুক। এই দায় আমার আছে, আমি এই দায় সব সময় নিয়ে চলব।

তিনি বলেন, ‘গণতন্ত্রের এ লড়াইয়ের কারণে হাসিনা সরকারের আমলে অনেক নেতাকর্মীকে গুম-খুন করা হয়েছে। অনেকেই বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, মিথ্যা ট্রায়ালে ফাঁসিতে ঝোলানো হয়েছে, অনেককে গুম করা হয়েছে। আমরাই এ দেশটাকে আর ভারতের তাঁবেদার হতে দেব না।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১০:১২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
৯১ বার পড়া হয়েছে