ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
এক্সে জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ তদন্তে ডিবি কিছু কিছু প্রার্থী ভোট চান না, শুধু আমার বিরুদ্ধে কথা বলছেন: মির্জা আব্বাস জানুয়ারিতে রেমিট্যান্স এলো ৩১৭ কোটি মার্কিন ডলার বিএনপির কেন্দ্রীয় নেতাসহ আরো ১৯ জনকে বহিষ্কার কোনো মার্কাকে ভোট দিলে বেহেশতে যাওয়া যায় না: মির্জা ফখরুল যুবকদের অংশগ্রহণে সেনাবাহিনীর রিজার্ভ ফোর্স দ্বিগুণ করা হবে: আসিফ মাহমুদ ‘আমেরিকা-ভারতের সঙ্গে গোপন বৈঠকে জামায়াত ইনসাফ বাস্তবায়ন করতে চায়’ ঢাকা উত্তর সিটির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা রাশিয়ার পরিবর্তে ভেনেজুয়েলা থেকে তেল কিনবে ভারত: ডোনাল্ড ট্রাম্প শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

অবশেষে জামিনে কারামুক্ত জুলাইযোদ্ধা সুরভী

নিজস্ব সংবাদ :

অবশেষে জামিনে কারামুক্ত জুলাইযোদ্ধা সুরভী

গাজীপুরের কালিয়াকৈর থানায় দায়ের করা চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভীকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে তিনি গাজীপুর জেলা কারাগার থেকে মুক্তি পান। এর আগে, দুপুরে তার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

ওই আদেশের পর আদালতপাড়ায় ‘অভ্যুত্থানকারী ছাত্র-শ্রমিক-জনতা’র ব্যানারে জড়ো হয়ে বিক্ষোভ করেন জাতীয় ছাত্র শক্তির নেতাকর্মীরা। এরপর সন্ধ্যা সোয়া ৬টার দিকে তার জামিন মঞ্জুর করেন আদালত।

গাজীপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ রফিকুল কাদের বলেন, ‘‘আদালতের কাগজপত্র কারাগারে এসে পৌঁছালে তা যাচাই-বাছাই করা হয়। পরে তাহরিমা জান্নাত সুরভীকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।’’

গত বছরের ২৬ নভেম্বর গাজীপুরের কালিয়াকৈর থানায় তাহরিমা জান্নাত সুরভীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা করা হয়। পরে ২৫ ডিসেম্বর টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সুরভী ওই এলাকার সেলিম মিয়ার মেয়ে।

সোমবার দুপুরে তাহরিমা জান্নাত সুরভীর রিমান্ড মঞ্জুর করলে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন জাতীয় ছাত্র শক্তির নেতাকর্মীরা। এ সময় তারা সুরভীর মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। সুরভীকে মুক্তি না দেওয়া হলে সারা দেশে ব্লকেড কর্মসূচির হুমকি দেন বিক্ষোভকারীরা। বিচারক শুনানি শেষে সুরভীর রিমান্ড মঞ্জুর করলে তারা এজলাসের ফটকে বিক্ষোভ করতে থাকেন। এ সময় আদালত পাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১০:৩৯:০৪ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
২৯ বার পড়া হয়েছে