ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
সহকারী হাই কমিশনারের সঙ্গে বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের মতবিনিময় সৌদি আরবে প্রচণ্ড গরমের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য কর্মঘন্টা ইংল্যান্ডের ‘কারি ক্যাপিটাল’ লেস্টার: টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় কোনো ধর্মই অন্যায় বা খারাপ কাজকে সমর্থন করে না: গয়েশ্বর চন্দ্র আ. লীগের তৎপরতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কঠিন পরিস্থিতির মধ্যেও ফুটবলাররা দারুণ খেলা উপহার দিয়েছে: ইরানি কোচ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ইসলাম ধর্ম গ্রহণ করলেন মার্কিন জনপ্রিয় অভিনেতা এস্পোসিতো সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

খালেদা জিয়া ছিলেন আমাদের প্রতিরোধের প্রতীক : প্রেস সচিব

নিজস্ব সংবাদ :

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ মঙ্গলবার সকাল ৮টা ১৩ মিনিটে এক ফেসবুক পোস্টে প্রেস সচিব বলেন, ‘তিনি ছিলেন সব নেত্রীর মধ্যে সবচেয়ে মর্যাদাবান—আমাদের প্রতিরোধের প্রতীক এবং সর্বোচ্চ পর্যায়ের একজন দেশপ্রেমিক। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি ছিলেন এক অকুতোভয় যোদ্ধা, আমাদের সবচেয়ে কঠিন সময়ে আশার এক উজ্জ্বল বাতিঘর।’

তিনি বলেন, ‘আজীবনের সংগ্রামের মধ্য দিয়ে তিনি বাংলাদেশের প্রকৃত আত্মাকে সংজ্ঞায়িত করেছেন। তিনি ছিলেন আমার নায়িকা।

শান্তিতে ঘুমান, বেগম খালেদা জিয়া। আল্লাহ আপনাকে জান্নাতের সর্বোচ্চ ও সবচেয়ে সুন্দর স্থান দান করুন। আপনি চিরশান্তিতে বিশ্রাম নিন।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৯:০৬:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
১২০ বার পড়া হয়েছে