ঢাকা ১০:০০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
সহকারী হাই কমিশনারের সঙ্গে বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের মতবিনিময় সৌদি আরবে প্রচণ্ড গরমের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য কর্মঘন্টা ইংল্যান্ডের ‘কারি ক্যাপিটাল’ লেস্টার: টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় কোনো ধর্মই অন্যায় বা খারাপ কাজকে সমর্থন করে না: গয়েশ্বর চন্দ্র আ. লীগের তৎপরতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কঠিন পরিস্থিতির মধ্যেও ফুটবলাররা দারুণ খেলা উপহার দিয়েছে: ইরানি কোচ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ইসলাম ধর্ম গ্রহণ করলেন মার্কিন জনপ্রিয় অভিনেতা এস্পোসিতো সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

আমি বিজয়ী হলে তারেক রহমান বিজয়ী হবেন : রাশেদ খান

নিজস্ব সংবাদ :

ঝিনাইদহ-৪ আসনের বিএনপির প্রার্থী ও গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ‘আমাকে তারেক রহমান মনোনয়ন দিয়ে পাঠিয়েছেন। তিনি সিদ্ধান্ত নিয়ে এ আসনে আমাকে প্রার্থী করেছেন। আমি বিজয়ী হলে তারেক রহমান বিজয়ী হবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন, সে স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন তারেক রহমান।

আপনারা যারা বিএনপিকে ভালোবাসেন, ধানের শীষকে ভালোবাসেন, বেগম জিয়াকে ভালোবাসেন, আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনবেন।

আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমি আপনাদের সন্তান। আমি আপনাদের বাইরের কেউ নই।

আমি এখানে ইতিমধ্যে ভোটার হয়েছি। আমি কথা দিচ্ছি, আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে, আমার পাশে থাকলে, এখানে কোনো দলাদলি থাকবে না। শিক্ষা, চিকিৎসা, কৃষি, যোগাযোগসহ সব ক্ষেত্রে উন্নয়ন হবে।’
রাশেদ খান বলেন, ‘তারেক রহমান যাদের মনোনয়ন দিয়েছেন, তাদের জয়ী করতে সবাই কাজ করবেন।

আমি আপনাদের জন্য কাজ করতে আপনাদের কাছে এসেছি। ফ্যাসিবাদবিরোধীদের সঙ্গে নিয়ে আপনাদের উন্নয়নে কাজ করতে চাই। আপনারা আমার পাশে থাকবেন, বিএনপির পাশে থাকবেন।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১১:০৩:০৯ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
১১১ বার পড়া হয়েছে