ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
সহকারী হাই কমিশনারের সঙ্গে বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের মতবিনিময় সৌদি আরবে প্রচণ্ড গরমের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য কর্মঘন্টা ইংল্যান্ডের ‘কারি ক্যাপিটাল’ লেস্টার: টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় কোনো ধর্মই অন্যায় বা খারাপ কাজকে সমর্থন করে না: গয়েশ্বর চন্দ্র আ. লীগের তৎপরতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কঠিন পরিস্থিতির মধ্যেও ফুটবলাররা দারুণ খেলা উপহার দিয়েছে: ইরানি কোচ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ইসলাম ধর্ম গ্রহণ করলেন মার্কিন জনপ্রিয় অভিনেতা এস্পোসিতো সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

নির্বাচন করবেন না, তাহলে সরকার থেকে কেন পদত্যাগ করলেন মাহফুজ আলম!

নিজস্ব সংবাদ :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন না সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তার পক্ষে লহ্মীপুর-১ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল।

নির্বাচনে অংশগ্রহণ না করার বিষয়টি আজ সোমবার বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন মাহফুজ আলম নিজেই। তিনি বলেছেন, ‘আমি তো শুরু থেকেই বলে আসছি যে, নির্বাচন করবো না।

এ কারণে আমি সরকার থেকে সরে যেতে চাইনি। সরকার থেকে পদত্যাগের কারণ সম্পর্কে তিনি বিবিসি বাংলাকে বলেন, ‘আমি সরকার থেকে সরে যেতে চাইনি। কিন্তু সরকার মনে করেছে, ছাত্র প্রতিনিধিরা থাকলে নিরপেক্ষতা নিয়ে নির্বাচনের সময় প্রশ্ন উঠতে পারে। সেই কারণে আমি সরে গেছি।

কিন্তু নির্বাচন করব না, সেটা আমার আগে থেকেই সিদ্ধান্ত ছিল।

তবে মাহফুজ আলমের ভাই ও এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ওই আসন থেকে আগেই মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এ প্রসঙ্গে মাহফুজ আলম বিবিসি বাংলাকে বলেন, ‘তিনি এনসিপির নেতা, তার নিজের সিদ্ধান্ত অনুযায়ী তিনি নির্বাচন করবেন। এই বিষয়ে আমার কিছু বলার কিছু নেই।

এর আগে ফেসবুকে দেওয়া একটি ঘোষণায় মাহফুজ আলম বলেছিলেন, শুরু থেকেই নাগরিক কমিটি ও এনসিপি গঠনে তিনি সম্পৃক্ত থাকলেও তিনি এ এনসিপির অংশ হচ্ছেন না।

গত ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। এর মধ্যে আসিফ মাহমুদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। তিনি ঢাকা-১০ আসন থেকে নির্বাচন করবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৫:৩৫:৫২ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
১০১ বার পড়া হয়েছে