ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
সহকারী হাই কমিশনারের সঙ্গে বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের মতবিনিময় সৌদি আরবে প্রচণ্ড গরমের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য কর্মঘন্টা ইংল্যান্ডের ‘কারি ক্যাপিটাল’ লেস্টার: টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় কোনো ধর্মই অন্যায় বা খারাপ কাজকে সমর্থন করে না: গয়েশ্বর চন্দ্র আ. লীগের তৎপরতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কঠিন পরিস্থিতির মধ্যেও ফুটবলাররা দারুণ খেলা উপহার দিয়েছে: ইরানি কোচ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ইসলাম ধর্ম গ্রহণ করলেন মার্কিন জনপ্রিয় অভিনেতা এস্পোসিতো সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের অবস্থান

নিজস্ব সংবাদ :

শহীদ শরীফ ওসমান বিন হাদির বিচার দাবিতে ফের শাহবাগ মোড়ে ফিরেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। শনিবার দুপুর ১২টার পর তারা আজিজ সুপার মার্কেটের সামনে থেকে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শহীদ ওসমান বিন হাদির কবর জিয়ারতে নির্বিঘ্নে যাওয়ার সুযোগ করে দিতে সকাল ১০টার কিছুক্ষণ পর শাহবাগ মোড় থেকে সরে যান ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

সকালে সংগঠনটি ফেসবুকে এক পোস্টে জানায়, ‘আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের শহীদ শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত উপলক্ষে ইনকিলাব মঞ্চ শাহবাগ মোড় থেকে ডানদিকে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নিয়েছে।

ঠিক দুপুর ১২টায় পুনরায় শাহবাগ মোড়ে শহীদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হবে। বিচার আদায়ের দাবিতে সারা দেশের জনতাকে শহীদ হাদি চত্বরে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হচ্ছে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচারের দাবিতে গতকাল জুমার নামাজের পর শাহবাগ মোড় অবরোধ করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। তাদের সঙ্গে যোগ দেন সাধারণ শিক্ষার্থী ও জনতা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৪:১৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
১১১ বার পড়া হয়েছে