ঢাকা ০৬:০২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
সহকারী হাই কমিশনারের সঙ্গে বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের মতবিনিময় সৌদি আরবে প্রচণ্ড গরমের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য কর্মঘন্টা ইংল্যান্ডের ‘কারি ক্যাপিটাল’ লেস্টার: টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় কোনো ধর্মই অন্যায় বা খারাপ কাজকে সমর্থন করে না: গয়েশ্বর চন্দ্র আ. লীগের তৎপরতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কঠিন পরিস্থিতির মধ্যেও ফুটবলাররা দারুণ খেলা উপহার দিয়েছে: ইরানি কোচ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ইসলাম ধর্ম গ্রহণ করলেন মার্কিন জনপ্রিয় অভিনেতা এস্পোসিতো সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

জোটবদ্ধ অংশগ্রহণ: নুরু ও রাশেদকে দুই আসন ছেড়ে দিল বিএনপি

নিজস্ব সংবাদ :

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে জোটবদ্ধ অংশগ্রহণের লক্ষ্যে বিএনপি তার সমমনাদের জন্য আরও ৭ আসনে ছাড় দিয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরমধ্যে গণ অধিকার পরিষদের জন্য দুটি আসন ছেড়ে দেওয়া হয়েছে।

পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং ঝিনাইদহ-২ (হরিণাকুন্ডু-ঝিনাইদহ সদর) আসনে দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান প্রতিদ্বন্দ্বিতা করবেন।

জাতীয়তাবাদী গণতান্ত্রিক দলের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ ঢাকা-১৩ আসনে নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং বিএনপিতে যোগদান করবেন। অন্যদিকে, ঢাকা-১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, ঝিনাইদহ-৪ আসনে সাধারণ সম্পাদক রাশেদ খান এবং বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না নির্বাচন করবেন।

পিরোজপুর-১ আসনে জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি লড়বেন। যশোর-৫ আসন থেকে লড়বেন মুফতি রশিদ।

এসব আসনে বিএনপি কোনো প্রার্থী মনোনয়ন দেবে না এবং তাদের সমর্থন জানাবে।

এছাড়া, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ কুমিল্লা-৭ আসনে নির্বাচনে অংশগ্রহণ করবেন। বুধবার গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদানের ঘোষণা দেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০২:১৫:০০ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
১২১ বার পড়া হয়েছে