ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
সহকারী হাই কমিশনারের সঙ্গে বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের মতবিনিময় সৌদি আরবে প্রচণ্ড গরমের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য কর্মঘন্টা ইংল্যান্ডের ‘কারি ক্যাপিটাল’ লেস্টার: টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় কোনো ধর্মই অন্যায় বা খারাপ কাজকে সমর্থন করে না: গয়েশ্বর চন্দ্র আ. লীগের তৎপরতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কঠিন পরিস্থিতির মধ্যেও ফুটবলাররা দারুণ খেলা উপহার দিয়েছে: ইরানি কোচ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ইসলাম ধর্ম গ্রহণ করলেন মার্কিন জনপ্রিয় অভিনেতা এস্পোসিতো সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

লোকজ বাঙলা ও দেশীর যৌথ আয়োজনে বিজয় দিবস উদযাপন

নিজস্ব সংবাদ :

দেশবিদেশ নিউজ ডেস্ক: লোকজ বাঙলা এবং দেশীর যৌথ উদ্যোগে গত রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, সাউথএন্ডে অনুষ্ঠিত হলো বিজয় দিবস উদযাপন অনুষ্ঠান “বিজয় ’৭১”। জাতীয় সঙ্গীতের সম্মিলিত পরিবেশনা এবং শহীদ বুদ্ধিজীবী ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে শিশু-কিশোর ও প্রাপ্তবয়স্কদের পরিবেশনায় দলীয় ও একক সঙ্গীত, আবৃত্তি, দেশাত্মবোধক গান এবং নৃত্য পুরো আয়োজনকে বর্ণময় করে তোলে। ছান্দসিকের পক্ষ থেকে বীরাঙ্গনাদের নিয়ে রচিত কবিতা আবৃত্তি করেন মুনিরা পারভিন।

লোকজ বাঙলা ও দেশীর যৌথ আয়োজনে বিজয় দিবস উদযাপন

বিজয় ফুলের আয়োজকদের পক্ষ থেকে শিশু-কিশোরদের নিয়ে বিজয়ের ফুল তৈরির কর্মশালা এবং মুক্তিযুদ্ধের গল্প শোনানো হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খান এবং আবু মুসা হাসান-কে আয়োজকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা স্বরূপ সম্মাননা প্রদান করা হয়।

বাংলা সংস্কৃতি ও সঙ্গীতের প্রসারে অসাধারণ অবদানের জন্য আনন্দধারা আর্টসের পরিচালক ডাঃ ইমতিয়াজ আহমেদ এবং বাংলা সাহিত্যে অনন্য অবদান ও বাঙালি সংস্কৃতির প্রসারে ভূমিকার জন্য অধ্যাপক শাহাদুজ্জামান-কে সম্মাননা প্রদান করা হয়। সমাজের বিভিন্ন স্তরে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদানের এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। স্থানীয় শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় বিজয় দিবস ২০২৫ উদযাপন অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০১:২১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
১৬১ বার পড়া হয়েছে