ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
সহকারী হাই কমিশনারের সঙ্গে বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের মতবিনিময় সৌদি আরবে প্রচণ্ড গরমের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য কর্মঘন্টা ইংল্যান্ডের ‘কারি ক্যাপিটাল’ লেস্টার: টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় কোনো ধর্মই অন্যায় বা খারাপ কাজকে সমর্থন করে না: গয়েশ্বর চন্দ্র আ. লীগের তৎপরতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কঠিন পরিস্থিতির মধ্যেও ফুটবলাররা দারুণ খেলা উপহার দিয়েছে: ইরানি কোচ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ইসলাম ধর্ম গ্রহণ করলেন মার্কিন জনপ্রিয় অভিনেতা এস্পোসিতো সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছেন খলিলুর রহমান!

নিজস্ব সংবাদ :

অন্তর্বর্তী সরকারের প্রায় দেড় বছরের যাত্রায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে, আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটেছে, যা নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ প্রকাশিত হয়েছে। এরই মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীকে পদত্যাগের জন্য চাপ সৃষ্টি হচ্ছে। সেই সময়েই নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে খলিলুর রহমানের নাম উঠে এসেছে।

সূত্র মতে, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সরকারের উপদেষ্টা পরিষদে বড় ধরনের রদবদল হতে পারে। আসন্ন এই পরিবর্তনের অংশ হিসেবে খলিলুর রহমানকে নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিয়োগের বিষয়ে জোর আলোচনা চলছে।

বিশেষ করে, গত জুলাই মাসে যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চ সংগঠনের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর এই ঘটনা নিয়ে তীব্র সমালোচনা সৃষ্টি হয়। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেফতার না করতে পারার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম নিয়ে সমালোচনা চলছে, যার ফলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি তোলা হয়েছে। এই পরিস্থিতিতে, বর্তমান নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানকে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হতে পারে।

তবে জাহাঙ্গীর আলম চৌধুরী উপদেষ্টা পরিষদ থেকে বাদ পড়ছেন না। তিনি কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে কাজ করবেন। এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখশ চৌধুরীকেও তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হতে পারে।

এর আগে, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে। প্রথমে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন দায়িত্ব পান, তবে বিতর্কিত মন্তব্যের কারণে তাকে শীঘ্রই সরিয়ে দেওয়া হয়। এরপর এই দায়িত্ব গ্রহণ করেন জাহাঙ্গীর আলম চৌধুরী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১২:০৭:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
১১১ বার পড়া হয়েছে