ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
সহকারী হাই কমিশনারের সঙ্গে বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের মতবিনিময় সৌদি আরবে প্রচণ্ড গরমের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য কর্মঘন্টা ইংল্যান্ডের ‘কারি ক্যাপিটাল’ লেস্টার: টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় কোনো ধর্মই অন্যায় বা খারাপ কাজকে সমর্থন করে না: গয়েশ্বর চন্দ্র আ. লীগের তৎপরতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কঠিন পরিস্থিতির মধ্যেও ফুটবলাররা দারুণ খেলা উপহার দিয়েছে: ইরানি কোচ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ইসলাম ধর্ম গ্রহণ করলেন মার্কিন জনপ্রিয় অভিনেতা এস্পোসিতো সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, গ্রেপ্তার ৯ জন কারাগারে

নিজস্ব সংবাদ :

রাজধানীর কারওয়ান বাজারে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় তেজগাঁও থানায় করা মামলায় গ্রেপ্তার ৯ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালত এই আদেশ দেন।

আসামিরা হলেন রাজশাহীর মোহাম্মদ মাইনুল ইসলাম, ঢাকার জুলফিকার আলী সৌরভ, ময়মনসিংহর মো. আলমাস আলী, নোয়াখালীর জুবায়ের হোসাইন, সিলেটের আয়নুল হক কাশেমী, নোয়াখালীর আব্দুল রহমান পলাশ, রংপুরের মো. জান্নাতুল নাঈম, শরীয়তপুরের ক্বারী মুয়াজবীন আ. রহমান ও চাঁদপুরের মো. ফয়সাল আহমেদ। এদিন তাদের আদালতে হাজির করা হয়।

এরপর মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার পরিদর্শক মো. আশিক ইকবাল তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। এ সময় আসামি কাশেম, জুবায়ের, ফয়সাল ও জুলফিকারের পক্ষে তাদের আইনজীবীরা জামিনের চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন ও কাইয়ুম হোসেন নয়ন জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৯ ডিসেম্বর রাত আনুমানিক ১২টা ৩৫ মিনিটে লাঠিসোঁটা ও দাহ্য পদার্থ নিয়ে একদল হামলাকারী উসকানিমূলক স্লোগান দিয়ে ডেইলি স্টার ভবনে প্রবেশ করে। এ সময় তারা প্রতিষ্ঠানের কর্মীদের ওপর শারীরিকভাবে আক্রমণ করে। এ সময় তারা নগদ অর্থ ও বিভিন্ন সরঞ্জাম লুট করাসহ ভবনের একাধিক তলায় আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি অগ্নিনির্বাপণ ব্যবস্থা, সিসিটিভিসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো নষ্ট করে ফেলে।

এতে পাঁচ কোটি টাকা মূল্যের ২০০টির বেশি ইলেকট্রনিক ডিভাইস এবং ৩৫ লাখ টাকা অর্থ লুট করা হয়। এতে সব মিলিয়ে প্রায় ৪০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। হামলায় ৩০ কর্মীকে উদ্ধার করা হয়। ওই ঘটনায় গত ২২ ডিসেম্বর ডেইলি স্টারের হেড অব অপারেশন মো. মিজানুর রহমান বাদী হয়ে তেজগাঁও থানায় মামলা করেন। এতে ৩৫০ থেকে ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৬:৫১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
১১৯ বার পড়া হয়েছে