ঢাকা ১০:১৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
সহকারী হাই কমিশনারের সঙ্গে বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ডসের মতবিনিময় সৌদি আরবে প্রচণ্ড গরমের মধ্যে প্রবাসী কর্মীদের জন্য কর্মঘন্টা ইংল্যান্ডের ‘কারি ক্যাপিটাল’ লেস্টার: টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় কোনো ধর্মই অন্যায় বা খারাপ কাজকে সমর্থন করে না: গয়েশ্বর চন্দ্র আ. লীগের তৎপরতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কঠিন পরিস্থিতির মধ্যেও ফুটবলাররা দারুণ খেলা উপহার দিয়েছে: ইরানি কোচ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ইসলাম ধর্ম গ্রহণ করলেন মার্কিন জনপ্রিয় অভিনেতা এস্পোসিতো সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

আতিক হাসানকে অপহরণ ও হত্যার প্রতিবাদে শাহবাগে মানববন্ধন

নিজস্ব সংবাদ :

আতিক হাসানকে অপহরণ ও হত্যার প্রতিবাদে শাহবাগে মানববন্ধন

আতিক হাসানকে অপহরণের পর নির্মমভাবে হত্যার প্রতিবাদে শাহবাগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে আজিজ সুপার মার্কেটের দোকান মালিক, কর্মচারী ও স্থানীয়রা।
গতকাল বিকেলে আজিজ সুপার মার্কেট দোকান মালিক সমিতির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমিতির আহ্বায়ক রবিউল ইসলাম রবি বলেন, ২৪ আগস্টের পর ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও খুনিরা ঘাপটি মেরে সমাজেই লুকিয়ে আছে। সুযোগ পেলেই তারা টার্গেট কিলিং চালাচ্ছে। আমাদের সমিতির ক্যাশিয়ার বাবুল হোসেন আবুল একজন সৎ ও নীতিবান ব্যবসায়ী। তার ছেলে আতিক হাসান ছিল ভদ্র, অমায়িক ও মাদ্রাসা পড়ুয়া ছাত্র। এত ছোট বয়সে তার শত্রু হওয়ার কোনো কারণ নেই। রাজনৈতিক ও ব্যবসায়িক প্রতিহিংসার কারণেই এই নিরীহ ছেলেটিকে হত্যা করা হয়েছে বলে আমরা বিশ্বাস করি।

সমিতির সদস্য সচিব ছানাউল্লাহ শিশির বলেন, সমিতির দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্নভাবে হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। মার্কেটের ব্যবসায়ীদের বিরুদ্ধে দুষ্কৃতকারীরা সুকৌশলে একের পর এক সমস্যা তৈরি করছে। এরই ধারাবাহিকতায় এক সৎ ব্যবসায়ীর ছেলেকে পর্যন্ত হত্যা করা হয়েছে। আমরা হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবি জানাচ্ছি।

মানববন্ধনে মার্কেটের সকল দোকান মালিক, কর্মচারীসহ স্থানীয় বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৮:০৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
১২৮ বার পড়া হয়েছে