ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছাত্রদল: নাসির উদ্দিন এতিমখানা থেকে আর্জেন্টিনা দলে বিস্ময়বালক ‘কিকি’ রামোস অভিষেক শর্মার ব্যাটিং তাণ্ডব, করলেন ৯১ বলে ২৩৩ সেই দৃষ্টিপ্রতিবন্ধী মুকলেসুরের পাশে দাঁড়াবেন খায়রুল বাসার জুলাইয়ে এলো ৩৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স প্রধানমন্ত্রীর ফটোগ্রাফারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ খাম্বা থাকলেও এখন বিদ্যুৎ পাওয়া যায়না: সিলেটে নাসির উদ্দিন পাটোয়ারী যেকোন সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ‘ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চাইলে বাহাত্তরের সংবিধান বাতিল করতে হবে’ রোগীকে ভ্যাকসিন না দেওয়ায় কর্মীকে বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

সিলেটে বিজিবির অভিযানে ২৩৭টি ভারতীয় গরু ও ৪২টি মহিষ আটক

নিজস্ব সংবাদ :

সিলেটে বিজিবির অভিযানে ২৩৭টি ভারতীয় গরু ও ৪২টি মহিষ আটক

সিলেট সীমান্তে বড় ধরনের চোরাচালান ঠেকিয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৪৮ বিজিবির পৃথক পৃথক অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ২৩৭টি ভারতীয় গরু ও ৪২টি মহিষ আটক করা হয়েছে। সিলেট ব্যাটালিয়নের ইতিহাসে এটিই সবচেয়ে বড় গবাদিপশু জব্দের ঘটনা।

বুধবার (৮ অক্টোবর) ভোররাতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের ইটাচোকী এলাকায় এবং সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে এই অভিযান চালানো হয়।

সিলেটে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার ভারতীয় গরু-মহিষ জব্দ

বিজিবি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন সদর ও বিছনাকান্দি বিওপি’র একটি যৌথ দল প্রথম অভিযানটি চালায়। সীমান্ত অতিক্রম করে আনা ২৩৭টি ভারতীয় গরু আটক করে তারা। চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

একই সময়ে ব্যাটালিয়নের লাফার্জ বিওপি’র টহল দল দোয়ারাবাজার উপজেলার দিনেরটুক সীমান্তে অভিযান চালিয়ে ৩২টি ভারতীয় মহিষ ও পাশের আরেকটি এলাকা থেকে ১০টি মহিষসহ মোট ৪২টি মহিষ আটক করে।

সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হক বলেন, ‘সীমান্তের নিরাপত্তা রক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান জোরদারের ফলে সীমান্ত এলাকায় চোরাচালান কমে এসেছে।’

আটককৃত গবাদিপশুর আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি টাকা। এসব পশুর বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৬:২২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
২২৪ বার পড়া হয়েছে