ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
হবিগঞ্জে ভুল চিকিৎসায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, তদন্ত কমিটি গঠন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহ সালমানের অভিনন্দন আজ সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি দুদকের মামলায় সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ৬ কর্মকর্তা-কর্মচারী কারাগারে সিলেটে নিজ বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: মিয়া গোলাম পরওয়ার ‘জামায়াত বিসমিল্লাহ বলে মিথ্যা শুরু করে, এনসিপিও শিখে গেছে’ ৬ মাসে ৯৫ কারখানা বন্ধ, বেকার প্রায় ৬২ হাজার শ্রমিক : সিপিডি প্রথম সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল নিষিদ্ধ সংগঠন ছাড়া সবাই সভা-সমাবেশ করতে পারবে : আইনমন্ত্রী

দীর্ঘ দুই যুগ পর সংগীতকে বিদায় জানাচ্ছেন তাহসান

নিজস্ব সংবাদ :

জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান খান দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে সংগীতপ্রেমীদের মুগ্ধ করেছেন। এবার দীর্ঘ ক্যারিয়ারে ইতি টানার ঈঙ্গিত দিলেন তিনি। সম্প্রতি অস্ট্রেলিয়ায় এক কনসার্টে হাজারো ভক্তের সামনে তিনি জানান, সংগীত ক্যারিয়ার ধীরে ধীরে গুটিয়ে নিচ্ছেন।

সংগীত জীবনের রজত জয়ন্তীর বিশেষ মুহূর্ত উদ্‌যাপন বর্তমানে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন তিনি।

সেখানে এক অনুষ্ঠানে ভক্তদের উদ্দেশে তাহসান বলেন, ‘এটাই আমার লাস্ট কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলবো। মেয়ে বড় হচ্ছে- এখন কি দাড়ি রেখে স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে?’
তাহসান তাঁর সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করেছেন জানিয়ে বলেন, ‘ইতোমধ্যে আমার সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডি অ্যাক্টিভেট করে দিয়েছি।’

এই ঘোষণার পর অনেক খোঁজাখুঁজির পরও তাহসানের ফেসবুক ও ইনস্টাগ্রাম একাউন্টটি পাওয়া যায়নি।

তবে তাহসান নিশ্চিতভাবে ‘অবসর’ শব্দটি উচ্চারণ না করলেও তার বক্তব্য থেকে ধারণা করা যাচ্ছে, সংগীত জগতে তার নিয়মিত উপস্থিতি দেখা যাবে না। ২০০৪ সালে প্রকাশিত ‘কিছু কথা’ অ্যালবামের মধ্য দিয়ে তাহসানের সংগীত জীবন শুরু হয়। এর আগে ১৯৯৮ সালে তৈরি করেন ব্যান্ডদল ‘ব্ল্যাক’। ব্যান্ড ‘ব্ল্যাক’ এর হয়ে বেশ কিছু জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন এই তারকা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৩:০৩:২১ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
২১৮ বার পড়া হয়েছে