ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
হবিগঞ্জে ভুল চিকিৎসায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, তদন্ত কমিটি গঠন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে সৌদি বাদশাহ সালমানের অভিনন্দন আজ সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি দুদকের মামলায় সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ৬ কর্মকর্তা-কর্মচারী কারাগারে সিলেটে নিজ বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: মিয়া গোলাম পরওয়ার ‘জামায়াত বিসমিল্লাহ বলে মিথ্যা শুরু করে, এনসিপিও শিখে গেছে’ ৬ মাসে ৯৫ কারখানা বন্ধ, বেকার প্রায় ৬২ হাজার শ্রমিক : সিপিডি প্রথম সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল নিষিদ্ধ সংগঠন ছাড়া সবাই সভা-সমাবেশ করতে পারবে : আইনমন্ত্রী

সিলেটে নিজ বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নিজস্ব সংবাদ :

সিলেটে এবার নিজ বাসার সামনে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার (২৩ আগস্ট) রাতে শাহপরাণ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহাব উদ্দিন (৬৫) সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার বাসিন্দা। তিনি পরিবার নিয়ে শাহপরাণ ইসলামাবাদ এলাকায় নিজস্ব বাসায় থাকতেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মনজুর আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের ছোট ছেলে রেদোয়ান আহমদ বলেন, ‌‘রাতে এলাকার এক ভাই এসে জানান, আমার বাবাকে কারা যেন রাস্তায় আটকে রেখেছে। আমি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে দেখি, বাবাকে কুপিয়ে রাস্তায় ফেলে যাওয়া হয়েছে। পরে হাসপাতাল নেওয়ার পথে রাস্তায়ই মারা যান।’

পুলিশ কর্মকর্তা মনজুর আহমদ জানান, রাত ১১টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

তিনি আরও জানান, মরদেহের মাথায়, গলায় একাধিক গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তদন্ত চলছে। তবে এ ঘটনায় আজ দুপুর ২টা পর্যন্ত কোনো মামলা হয়নি।

এর আগে গত ১২ আগস্ট সকালে সিলেট নগরে ব্যবসায়ী আব্দুস সাত্তার, তার স্ত্রী ও গৃহপরিচারিকাকে কুপিয়ে হত্যা করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৯:৩৭:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
১২ বার পড়া হয়েছে