ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক স্বীকৃতিতে উচ্ছ্বসিত বুবলী

নিজস্ব সংবাদ :

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার অর্জন করলেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী শবনম বুবলী। ‘দেয়ালের দেশ’ সিনেমায় অভিনয়ের জন্য এই আন্তর্জাতিক অঙ্গনে সম্মানিত হয়েছেন তিনি।

নিজের এই অর্জনে উচ্ছ্বসিত বুবলী। এই স্বীকৃতি পেয়ে তিনি অত্যন্ত সম্মানিত ও কৃতজ্ঞ। সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজের আনন্দ ভাগ করে নিয়েছেন এই অভিনেত্রী। সেখানে তিনি পুরস্কারটিকে ‘দেয়ালের দেশ’ টিমের সম্মান হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। অভিনেত্রী জানান, এই পুরস্কার শুধু তার ব্যক্তিগত অর্জন নয় বরং সিনেমাটির সঙ্গে যুক্ত প্রতিটি মানুষের ভালোবাসা, পরিশ্রম ও বিশ্বাসের ফল।

পুরস্কার পাওয়ার পর সিনেমাটির পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বুবলী। তিনি বিশেষভাবে পরিচালক মিশুক মনি, প্রযোজক, লেখক, সহশিল্পী, চিত্রগ্রাহক, মেকআপ ও পোশাক বিভাগের সদস্যসহ পর্দার আড়ালে কাজ করা সব কলাকুশলীদের ধন্যবাদ জানান।

বুবলী বলেন, একটি সিনেমা সফল করার পেছনে শুধু অভিনেতা-অভিনেত্রীর নয়, পুরো টিমের অবদান থাকে। সবার আন্তরিকতা, পরিশ্রম ও ভালোবাসার কারণেই এই অর্জন সম্ভব হয়েছে।

গত বছর মুক্তি পাওয়া ‘দেয়ালের দেশ’ সিনেমায় বুবলীর অভিনয় দর্শক ও চলচ্চিত্র সমালোচকদের প্রশংসা পেয়েছিল। সিনেমাটিতে তার চরিত্রের আবেগ, অভিনয়ের গভীরতা ও ভিন্নধর্মী উপস্থাপন দর্শকদের নজর কাড়ে।

অভিনয় ক্যারিয়ারে এর আগেও নানা ধরনের চরিত্রে দেখা গেছে বুবলীকে। তবে ‘দেয়ালের দেশ’-এর জন্য পাওয়া এই আন্তর্জাতিক স্বীকৃতি তার ক্যারিয়ারে বিশেষ মাইলফলক হিসেবে যুক্ত হলো। নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের এই সম্মাননা প্রমাণ করল, দেশের শিল্পীদের কাজ আন্তর্জাতিক পর্যায়েও প্রশংসিত হচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি নিউইয়র্কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৪:৫৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
১ বার পড়া হয়েছে