ঢাকা ০১:২৯ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
News Title :
এক্সে জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার অভিযোগ তদন্তে ডিবি কিছু কিছু প্রার্থী ভোট চান না, শুধু আমার বিরুদ্ধে কথা বলছেন: মির্জা আব্বাস জানুয়ারিতে রেমিট্যান্স এলো ৩১৭ কোটি মার্কিন ডলার বিএনপির কেন্দ্রীয় নেতাসহ আরো ১৯ জনকে বহিষ্কার কোনো মার্কাকে ভোট দিলে বেহেশতে যাওয়া যায় না: মির্জা ফখরুল যুবকদের অংশগ্রহণে সেনাবাহিনীর রিজার্ভ ফোর্স দ্বিগুণ করা হবে: আসিফ মাহমুদ ‘আমেরিকা-ভারতের সঙ্গে গোপন বৈঠকে জামায়াত ইনসাফ বাস্তবায়ন করতে চায়’ ঢাকা উত্তর সিটির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা রাশিয়ার পরিবর্তে ভেনেজুয়েলা থেকে তেল কিনবে ভারত: ডোনাল্ড ট্রাম্প শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

ট্রেনের ইঞ্জিন বিকল, সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব সংবাদ :

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেল জংশনের অদূরে খোয়াই নদীর ব্রীজের উপর সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়ে আছে। এতে সিলেট রুটে সকল ধরণের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রোববার ( ২১ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫৭ মিনিটে ট্রেনটি সিলেটের উদ্দেশ্য শায়েস্তাগঞ্জ ছেড়ে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয়।

শায়েস্তাগঞ্জ রেল জংশনের সহকারি ষ্টেশন মাষ্টার উত্তম কুমার দেব বিষয়টি নিশ্চিত করে জানান- বিকল হওয়া ইঞ্জিন ও ট্রেনটিকে উদ্ধার করতে সিলেটগামী পাহাড়িকা ট্রেন শায়েস্তাগঞ্জে আসার পর ইঞ্জিন নিয়ে পারাবত ট্রেনকে ফেরত আনা হবে। এরজন্য সময় লাগতে পারে ২-৩ ঘন্টা।

পারাবত ট্রেনের লোকোমাস্টার আবু জাফর সিদ্দিকী বলেন, শায়েস্তাগঞ্জে ছেড়ে গিয়ে খোয়াই নদী পাড় হয়ে চলন্ত অবস্থায় ইঞ্জিনে দ্রুটি দেখা দেয়। পরে দেখতে পাই দুটি ফিউজ জ্বলে গেছে এবং ফ্যান ঘুরছে না, তাই ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। এক্ষেত্রে ফিউজ পরিবর্তন করতে হবে, এই কাজ করতে মেকানিকেল লোকবল প্রয়োজন। উবর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৪:০৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
১২৩ বার পড়া হয়েছে