ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জিরকন ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন উন্মোচন রাশিয়ার

নিজস্ব সংবাদ :

জিরকন ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন উন্মোচন রাশিয়ার

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন ‘পার্ম’ উন্মোচন করেছেন। মস্কোর দাবি, এটিই প্রথম সাবমেরিন, যা দেশটির তৈরি ‘জিরকন’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম।

শুক্রবার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর সেভেরোদভিনস্কের সেভমাশ শিপইয়ার্ডে এক অনুষ্ঠানে সাবমেরিনটির পতাকা উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পুতিন। এর মধ্য দিয়ে সাবমেরিনটি আনুষ্ঠানিকভাবে রুশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। পুতিন বলেন, বিশ্বের অল্প কয়েকটি দেশের মধ্যে রাশিয়া অন্যতম, যারা এ ধরনের শক্তিশালী পারমাণবিক সাবমেরিন তৈরি করতে পারে।

পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন রাশিয়ার পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। পানির নিচে গোপনে চলাচল করতে পারায় শত্রুপক্ষের হামলার পরও এগুলো পাল্টা আঘাত হানতে সক্ষম।

পুতিন জানান, ২০৩০ সালের মধ্যে রুশ নৌবাহিনীতে আরো পাঁচটি পারমাণবিক সাবমেরিন যুক্ত হবে। এর মধ্যে তিনটি হবে ‘ইয়াসেন-এম’ শ্রেণির।

‘পার্ম’-এর মতো এসব সাবমেরিনও বিভিন্ন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে পারবে এবং বিশ্বের যেকোনো মহাসাগরে অভিযান চালাতে সক্ষম হবে।
তিনি আরো বলেন, রাশিয়া নৌবাহিনীর আধুনিকায়ন অব্যাহত রাখবে। এ ক্ষেত্রে নেওয়া সব পরিকল্পনা নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৮:১৫:২৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
১৯ বার পড়া হয়েছে