ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

টেক্সটাইল শ্রমিকদের জন্য আসছে নতুন মজুরি কাঠামো

নিজস্ব সংবাদ :

টেক্সটাইল শ্রমিকদের জন্য আসছে নতুন মজুরি কাঠামো

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি কাঠামো চূড়ান্ত হওয়ার পর এবার প্রাথমিক বস্ত্রশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। সংগঠনটি জানিয়েছে, শিগগিরই টেক্সটাইল শ্রমিকদের জন্য নতুন ও যুগোপযোগী নিম্নতম মজুরি কাঠামো ঘোষণা করা হবে। শনিবার (২৮ নভেম্বর) বিটিএমএর সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তৈরি পোশাক ও বস্ত্র খাত একে অপরের পরিপূরক হিসেবে দেশের রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সম্প্রতি তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি কাঠামো চূড়ান্ত হয়েছে। এর ধারাবাহিকতায় প্রাথমিক বস্ত্রশিল্পের শ্রমিকদের জন্যও ন্যায্য, বাস্তবসম্মত ও যুগোপযোগী মজুরি কাঠামো নির্ধারণের প্রক্রিয়া শুরু করেছে বিটিএমএ।

এ লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নিম্নতম মজুরি বোর্ডের সঙ্গে সংগঠনটির সমন্বয় ও যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানানো হয়।

বিটিএমএ জানায়, ২০২৪ সালে ঘোষিত টেক্সটাইল খাতের সর্বশেষ মজুরি কাঠামো ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। তবে নির্ধারিত সময়ের আগেই নতুন কাঠামো প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন মজুরি কাঠামো শ্রমিকদের কাছে যৌক্তিক ও গ্রহণযোগ্য হবে বলে আশা প্রকাশ করেছে সংগঠনটি।

এদিকে নতুন মজুরির দাবিতে কিছু কারখানায় শ্রমিকদের একটি অংশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে বলে উদ্বেগ জানিয়েছে বিটিএমএ। এ ধরনের কর্মকাণ্ডে একটি স্বার্থান্বেষী মহলের ইন্ধন রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।

সংগঠনটির মতে, শিল্প খাতে অস্থিরতার কারণে তৈরি পোশাক ও বস্ত্র খাতের উল্লেখযোগ্য পরিমাণ ক্রয়াদেশ ইতোমধ্যে অন্যত্র স্থানান্তরিত হয়েছে। উৎপাদন ব্যাহত হলে তা দেশের অর্থনীতির জন্য নেতিবাচক প্রভাব ফেলবে। এ পরিস্থিতিতে উৎপাদন বন্ধ বা ব্যাহত করাকে আত্মঘাতী বলে অভিহিত করেছে বিটিএমএ।

শিল্পের স্বার্থে শ্রমিক, শ্রমিক সংগঠন ও মালিকপক্ষকে ধৈর্য ও দায়িত্বশীলতার সঙ্গে উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে ভারসাম্যপূর্ণ নতুন মজুরি কাঠামো প্রণয়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাওয়া হয়েছে।

টেক্সটাইল খাতের নতুন মজুরি কাঠামো কবে থেকে কার্যকর হবে, তা সংবাদ বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে জানানো হয়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১০:০৯:০৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
৩ বার পড়া হয়েছে