ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলা, নিহত অন্তত ১৭

নিজস্ব সংবাদ :

মিয়ানমারের একটি এলাকায় বিয়ের অনুষ্ঠানের বাড়িতে দেশটির সামরিক বাহিনীর বিমান হামলায় বহু মানুষ নিহত হয়েছেন। হামলার পরের ছবিতে অন্তত ছয়জনের মরদেহ দেখা গেছে। তবে ওই প্রত্যক্ষদর্শীর দাবি, নিহতের সংখ্যা ১৭।

প্রত্যক্ষদর্শীর ধারণ করা ভিডিওগুলোতে হামলার পর রক্তাক্ত অবস্থায় হতাহত ব্যক্তিদের চিকিৎসার জন্য সরিয়ে নিতে দেখা গেছে। শান ও কারেন্নি রাজ্যের সীমান্তবর্তী মোয়ে বাই এলাকার একটি গ্রামে এ হামলা হয়। অঞ্চলটিতে বিপুলসংখ্যক অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষ বসবাস করেন। তবে ভিডিওগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থা এএফপি।

২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডির হিসাব অনুযায়ী, সংঘাতের বিভিন্ন পক্ষের মধ্যে এক লাখের বেশি মানুষ নিহত হয়েছেন।

মোয়ে বাই শহরটি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও শহরের বাইরের গ্রাম ও গ্রামীণ এলাকাগুলোতে বিরোধী বাহিনীর তৎপরতা রয়েছে। প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি কাছাকাছি এলাকায় উড়োজাহাজের শব্দ শুনেছিলাম। কিন্তু ভেবেছিলাম, তারা আমাদের এলাকায় বোমা ফেলবে না।

তিনি জানান, এরপর তিনি নিজের ঘরে ঢুকে পড়েন। কিছুক্ষণ পর বোমা বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং বিমান হামলার স্থানে প্রচুর ধোঁয়া দেখতে পান। ওই প্রত্যক্ষদর্শীর ভাষ্য, বাস্তুচ্যুত দুই ব্যক্তির বিয়ের প্রস্তুতি চলছিল যে বাড়িতে, সেখানেই বোমাটি আঘাত হানে।

সহায়তা করার জন্য তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তিনি বলেন, ‘আমি ১৭টি মরদেহ পেয়েছি। আহত হয়েছেন আরও অনেকে। অন্য গ্রামবাসীদের তোলা ছবিতেও ছয়টি পৃথক মরদেহ দেখা গেছে। তাঁদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে। তবে এসব ছবির সত্যতাও স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এএফপি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ১০:১৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
২ বার পড়া হয়েছে