ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
জুলাই আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ছাত্রদল: নাসির উদ্দিন এতিমখানা থেকে আর্জেন্টিনা দলে বিস্ময়বালক ‘কিকি’ রামোস অভিষেক শর্মার ব্যাটিং তাণ্ডব, করলেন ৯১ বলে ২৩৩ সেই দৃষ্টিপ্রতিবন্ধী মুকলেসুরের পাশে দাঁড়াবেন খায়রুল বাসার জুলাইয়ে এলো ৩৫ হাজার কোটি টাকার রেমিট্যান্স প্রধানমন্ত্রীর ফটোগ্রাফারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ খাম্বা থাকলেও এখন বিদ্যুৎ পাওয়া যায়না: সিলেটে নাসির উদ্দিন পাটোয়ারী যেকোন সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা ‘ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চাইলে বাহাত্তরের সংবিধান বাতিল করতে হবে’ রোগীকে ভ্যাকসিন না দেওয়ায় কর্মীকে বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ছাত্রলীগ কর্মীর হাত-পায়ের রগ কাটল দুর্বৃত্তরা

নিজস্ব সংবাদ :

ছাত্রলীগ কর্মীর হাত-পায়ের রগ কাটল দুর্বৃত্তরা

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীর হাত-পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) রাতে ১০টার দিকে নগরের লাক্কাতুরা এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সিলেট বিমানবন্দর থানার ওসি সৈয়দ আনিসুর রহমান।

আহত রাহাত হোসেন (২৪) নগরের বনকলাপাড়া এলাকার ফারুক হোসেনের ছেলে। তিনি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আহত রাহাতের বাবা ফারুক হোসেন বলেন, আমার ছেলের এক বন্ধুর বাবা মারা যায়, সে তার বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিল। তখন কয়েকজন হেলমেটধারী এসে রাহাতের হাত-পায়ে কোপাতে থাকে। কুপিয়ে হাত-পায়ের রগ ও পায়ের হাড্ডি ভেঙে দেওয়া হয়েছে। বাম হাতের দুটি আঙুল কোপ দিয়ে আলাদা করা হয়েছে। তার সারা শরীরে আঘাত করা হয়েছে। সন্ধ্যার দিকে হাসপাতালে তার অপারেশন হয়েছে।

রাহাত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন জানিয়ে তার বাবা দাবি করেন, প্রায় আট-নয় মাস আগে পাড়ার ভেতরে কিছু লোকজনের সঙ্গে রাহাতের ঝামেলা হয়েছিল। পরে সেটি পাড়ার মুরব্বিরা বসে মীমাংসা করে দিয়েছিলেন। পূর্বশত্রুতার জেরে তারা এ হামলা করেছে।

আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে সিলেট বিমানবন্দর থানার ওসি সৈয়দ আনিসুর রহমান কালবেলাকে বলেন, লাক্কাতুরা চা-বাগান এলাকায় অজ্ঞাত পরিচয় একদল ব্যক্তি রাহাতের ওপর হামলা চালিয়ে দুই পায়ে-হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। কারা এ হামলা চালিয়েছে পুলিশ এই বিষয়ে তথ্য সংগ্রহ করছে। তার পরিবারের সদস্যরা লিখিত অভিযোগ দিলে আমরা আইনি ব্যবস্থা নেব। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পুলিশের কাছে দেওয়া হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০১:৩৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
৩০৫ বার পড়া হয়েছে