ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে পোশাকশ্রমিকদের দিনভর বিক্ষোভ, জনদুর্ভোগ

নিজস্ব সংবাদ :

মিরপুরে পোশাকশ্রমিকদের দিনভর বিক্ষোভ, জনদুর্ভোগ

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকার দাবিতে মিরপুরের কয়েকটি সড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কয়েকটি কারখানার শ্রমিকরা মিরপুরের বিভিন্ন সড়ক অবরোধ করেন।

এতে মিরপুরের কয়েকটি সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, আজ সকাল পৌনে ১১টা থেকে মিরপুরের কয়েকটি জায়গায় সড়ক অবরোধ করেন শ্রমিকরা। আশপাশের কারখানা থেকে কয়েক শ শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ওসি বলেন, দুপুর আড়াইটার দিকে মিরপুর ১০ গোলচত্বর থেকে গার্মেন্টস শ্রমিকরা চলে যান। এতে প্রায় চার ঘণ্টা পর ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়। তবে বিকেল ৩টার দিকেও মিরপুর সাড়ে ১১ ও কালসি রোডে পোশাকশ্রমিকরা সড়ক অবরোধ অব্যাহত রেখেছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৬:১০:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
১ বার পড়া হয়েছে