ঢাকা ১০:১৪ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
বাংলাদেশি হজযাত্রীদের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি আরব বাইন্যান্স থেকে বিশাল অঙ্কের ক্রিপ্টো চুরিতে উত্তর কোরিয়া জড়িত: এফবিআই মিরপুরে পোশাকশ্রমিক ও পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন তাহসিফ সৌরির সঙ্গে থাকা সেই তরুণী চার দিনের রিমান্ডে দীর্ঘ ১০ বছর পর আইসিসির টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা হাইকোর্টে জামিন পেলেন জামায়াত নেতা আখতারুজ্জামান ডাক্তার বলেছে আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাসের সরবরাহ কমবে আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ, অর্ধশতাধিক কারখানা ছুটি ঘোষণা রাজধানীর শৃঙ্খলা ফেরাতে ৭ রুটে নামছে ৮৬১ বাস

স্পেন থেকে দেশে ফেরার পথে কাতারে সিলেটের প্রবাসীর মৃত্যু

নিজস্ব সংবাদ :

স্পেন থেকে দেশে ফেরার পথে কাতারে সিলেটের প্রবাসীর মৃত্যু

স্পেন থেকে দেশে ফেরার পথে কাতারের দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে জাহেদ আহমদ (৩৬) নামে সিলেটের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে বিমানবন্দরে পৌঁছানোর পর বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার (৩০ অক্টোবর) জাহেদের চাচা পলাশ আহমদ বলেন, মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনতে পরিবারের সদস্যরা প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সহযোগিতা চেয়েছেন।

জাহেদ সিলেট নগরের দক্ষিণ সুরমার ঝালোপাড়া এলাকার মুহিবুর রহমানের ছেলে। তিন ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। জীবিকার সন্ধানে চার বছর আগে তিনি স্পেনে পাড়ি জমিয়েছিলেন। জাহেদের মৃত্যুর খবর বুধবার (২৮ অক্টোবর) দুপুরে পরিবারের কাছে পৌঁছায়। এতে শোকের ছায়া নেমে আসে পরিবারে। তার স্ত্রী জেনি বেগম কান্নায় ভেঙে পড়েছেন। বৃদ্ধ বাবাও ছেলের মৃত্যুতে শোকাহত।

পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, সম্প্রতি স্পেনে স্থায়ীভাবে বসবাসের কার্ড পাওয়ার পর দেশে ফেরার সিদ্ধান্ত নেন জাহেদ। মঙ্গলবার কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে স্পেন থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হন তিনি। রাত ১২টার দিকে (বাংলাদেশ সময়) দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

এসময় বুকে ব্যথা অনুভব করলে বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

তুহিন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
আপডেট সময় ০৬:১৬:৫১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
১২ বার পড়া হয়েছে